Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মুদি ব্যবসায়ী এখন 'পান সম্রাট'! শান্তিপুরের মিঠুর জীবন বদলে গেল কীভাবে

৭ টাকা থেকে ১ হাজার টাকা, সব ধরনের মূল্যের পান পাওয়া যায় তাঁর কাছে!

মুদি ব্যবসায়ী এখন 'পান সম্রাট'! শান্তিপুরের মিঠুর জীবন বদলে গেল কীভাবে

পান বিক্রেতা মিঠু সাহা

শেষ আপডেট: 6 November 2024 15:55

কাজল বসাক, শান্তিপুর

পান। খাবারের শেষ পাতে হোক কিংবা দিনের যে কোনও সময়, পানের ব্যবহার ভারতীয়দের মধ্যে বহুল প্রচলিত ও জনপ্রিয়। পানের জনপ্রিয়তা কতটা তা 'খাইকে পান বানারাসওয়ালা' গানের জনপ্রিয়তাকে দেখলেই বোঝা যায়। তবে এই গল্প বেনারসের পান নিয়ে নয়, এই গল্প এক পান বিক্রেতাকে নিয়ে। 

পানের প্রতি ভালোবাসা যে কোন পর্যায়ে পৌঁছতে পারে তার হাতে-গরম উদাহরণ শান্তিপুরের এই পান বিক্রেতা। শান্তিপুর তো বটেই, এই ব্যক্তির হাতের তৈরি পান খেতে শান্তিপুরের পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষ ভিড় জমান তার পানের দোকানে। তবে এই পান নিয়ে পথ চলার গল্পটা কিন্তু একটু অন্য রকম। 

এক সময়ে পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন মিঠু সাহা নামের এই ব্যক্তি। জীবনের কোনও একটি সময় এক পান বিক্রেতার কাছে পান খেতে গিয়ে অপমানিত হন। আর এর পরই জেদের বসে নিজের মুদি ব্যবসা ছেড়ে লক্ষ্মীতলা পাড়ায় পানের দোকানের ব্যবসা শুরু করেন।

এই একটি সিদ্ধান্ত এখন তাঁর জীবন পুরোপুরি বদলে দিয়েছে। বর্তমানে মিঠুর দোকানের পান খেতে মানুষ দীর্ঘক্ষণ লাইন দিয়ে অপেক্ষা করেন। এমনও হয়েছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পান পাওয়া যায়নি। এতটাই পরিচিতি পেয়েছে মিঠুর পান।

৭ টাকা থেকে ১ হাজার টাকা, সব ধরনের মূল্যের পান পাওয়া যায় তাঁর কাছে! অনেকে আবার ভালোবেসে মিঠুকে 'পান সম্রাট' বলেও ডাকেন। 


```