Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সুতোয় জড়িয়ে হাসফাঁস অবস্থা, দেখামাত্রই পায়রার পাশে ট্রাফিক পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: হোর্ডিংয়ের (Hoarding) সঙ্গে জড়িয়ে থাকা সুতোর ফাঁসে আটকে গিয়েছিল একটি পায়রা (Pigeon)। বেশ খানিকক্ষণ ধরে সুতোর জট ছাড়িয়ে ওড়ার চেষ্টা করলেও পারেনি। শেষ অবধি পায়রাটিকে বাঁচাতে এগিয়ে আসে এক ট্রাফিক পুলিশ (Traffic)। নিজে ওই হোর্

সুতোয় জড়িয়ে হাসফাঁস অবস্থা, দেখামাত্রই  পায়রার পাশে ট্রাফিক পুলিশ

শেষ আপডেট: 5 January 2023 19:43

দ্য ওয়াল ব্যুরো: হোর্ডিংয়ের (Hoarding) সঙ্গে জড়িয়ে থাকা সুতোর ফাঁসে আটকে গিয়েছিল একটি পায়রা (Pigeon)। বেশ খানিকক্ষণ ধরে সুতোর জট ছাড়িয়ে ওড়ার চেষ্টা করলেও পারেনি। শেষ অবধি পায়রাটিকে বাঁচাতে এগিয়ে আসে এক ট্রাফিক পুলিশ (Traffic)। নিজে ওই হোর্ডিংয়ের উপর উঠে সুতোর জট থেকে পায়রাটিকে ছাড়ায়। এরপর তাকে খোলা আকাশে উড়িয়ে দেয়।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ট্রাফিক পুলিশ যা করেছেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধন্য ধন্য শুরু হয়ে গিয়েছে। ইন্টারনেটে ভিডিওটি ছড়িয়ে পড়তেই প্রশংসার জোয়ারে ভেসে যান তিনি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) রাজাজিনগর এলাকায়। সেখানেই বড় রাস্তার মোড়ে পোস্টিং থাকে সুরেশ নামের ওই পুলিশকর্মীর।

https://twitter.com/DCPTrWestBCP/status/1608866440412790786?s=20&t=ZtUqDGj2awkLVwbytkFrqw

জানা গেছে, ওই ভিডিওটি শেয়ার করেছেন খোদ বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) কুলদীপ কুমার আর জৈন। তিনি ওই ট্রাফিক পুলিশকর্মীর প্রশংসা করে ক্যাপশনে লেখেন, "আপনার জন্য শুভ কামনা রইল মিস্টার সুরেশ। আপনার এই মানবিক দিকটি সবার নজরে এল। বেঙ্গালুরু পুলিশ সবার পাশে সবসময় আছে, এই বার্তাই দিলেন আপনি।"

শ্মশানে পৌঁছেই বেঁচে উঠলেন 'মৃত' মহিলা, ডাক্তাররা বলেছিলেন ব্রেন ডেথ! তারপর…


```