Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দেশে বসেই বিদেশের লটারি কেটেছিলেন যুবক, কত টাকা জিতলেন ভাবতেও পারবেন না

দ্য ওয়াল ব্যুরো: লটারি কেটে ভাগ্য খুলে যাওয়ার কথা তো হামেশাই শোনা যায়। সম্প্রতি বোলপুরের এক মাছ ব্যবসায়ী লটারিতে কোটি টাকা পেয়েছিলেন। কিন্তু দেশে বসে বিদেশি লটারি (Lottery) কেটে রাতারাতি কোটি টাকার মালিক হয়েছেন কেউ, এমনটা শুনেছেন? সম্প্রতি

দেশে বসেই বিদেশের লটারি কেটেছিলেন যুবক, কত টাকা জিতলেন ভাবতেও পারবেন না

শেষ আপডেট: 5 April 2023 07:57

দ্য ওয়াল ব্যুরো: লটারি কেটে ভাগ্য খুলে যাওয়ার কথা তো হামেশাই শোনা যায়। সম্প্রতি বোলপুরের এক মাছ ব্যবসায়ী লটারিতে কোটি টাকা পেয়েছিলেন। কিন্তু দেশে বসে বিদেশি লটারি (Lottery) কেটে রাতারাতি কোটি টাকার মালিক হয়েছেন কেউ, এমনটা শুনেছেন? সম্প্রতি বেঙ্গালুরুর (Bengaluru) এক ব্যক্তির ক্ষেত্রে এমনই এক ঘটনা ঘটেছে।

বেঙ্গালুরুর বাসিন্দা অরুণ কুমার ভাটাক্কে কোরোথ ২২ মার্চ আবু ধাবির এক লটারি কাটেন। আর তাতেই ভাগ্যের শিঁকে ছেড়ে। অরুন কুমার জেতেন গ্র‍্যান্ড প্রাইজ (grand prize) । আবু ধাবির (Abu Dhabi) টাকায় ২০ মিলিয়ন ধিরাম। অর্থাৎ ভারতীয় টাকায় ৪৪ কোটিরও বেশি। তাঁর লটারির টিকিট নম্বর হল ২৬১০৩১।

আবু ধাবিতে বসবাসকারী এক বন্ধুর থেকে অনলাইনে সে দেশের লটারির টিকিট কেটে কোটিপতি হওয়ার কথা শুনেছিলেন অরুণ কুমার। সেকথা শুনে তিনিও লটারি কেটেছিলেন। প্রথম বার কিছু না পেলেও, দ্বিতীয়বারে ভাগ্যের শিকে ছেঁড়ে।

যদিও এই টাকা জেতার খবরটি পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি। জানান, 'প্রথমে যখন ফোন করে পুরস্কার জেতার খবর দেওয়া হয়, আমি বিশ্বাস করিনি। ভেবেছিলাম কেউ মস্করা করছে। আমি ফোন কেটে দিই। পরে আবার অন্য নম্বর থেকে ফোন করে খবরটি জানানো হয়। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।'

তবে ভারতীয় নাগরিক হিসাবে অরুণ কুমার একা নন। দ্বিতীয় পুরষ্কার পেয়েছেন বাহারেনে বসবাসকারী ভারতীয় নাগরিক সুরেশ মাথান। তৃতীয় পুরষ্কার পেয়েছেন ওমানে বসবাসকারী ভারতীয় নাগরিক মহম্মদ শেফিক।

চাঁদের সঙ্গে মঙ্গল-শুক্র-শনির আড্ডা জমবে পয়লা বৈশাখে, এপ্রিল জুড়ে মহাজাগতিক ম্যাজিক দেখবে বাংলাও


```