দ্য ওয়াল ব্যুরো: ভিভ রিচার্ডস নামাঙ্কিত স্টেডিয়ামে ভারতের যুব দল কাপ জয়ের সামনে দাঁড়িয়ে। ইংল্যান্ড দলের জারিজুরি শেষ হয়ে গিয়েছে ১৮৯ রানে। ভারতীয় যুব দলকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে গেলে করতে হবে মাত্র ১৯০ রান।
ক্রিকেটে আগে থেকে কিছু বলা যায় না। কিন্তু ভারতীয় যুব দলের চলতি বিশ্বকাপে পারফরম্যান্স এতই ভাল অঘটন না ঘটলে কাপ আসছেই। ইংল্যান্ড দলের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ঘোল খাইয়ে দিয়েছেন ভারতীয় যুব দলের বোলাররা।
https://twitter.com/WisdenIndia/status/1490000586997403649
বাংলার পেসার রবি কুমার চার উইকেট নিয়েছেন ৩৪ রানে। এই বাঁহাতি পেসার প্রথমে দুই উইকেট নিয়েছিলেন, তারপর শেষ স্পেলে আবারও দুই উইকেট নিয়ে ম্যাচের রাশ দলের দিকে নিয়ে এসেছেন। রবি ছাড়াও রাজ বাওয়া নামে ডানহাতি মিডিয়াম পেসারও দারুণ বোলিং করে নজর কেড়েছেন, রাজের ঝুলিতে রয়েছে পাঁচ উইকেট ৩১ রানে।
https://twitter.com/WisdenIndia/status/1490002363666821120
ইংল্যান্ড যুব দলের মাত্র তিন ব্যাটসম্যান রান পেয়েছেন। ওপেনার জর্জ টমাস ২৭ রান করেন, ফেরেন রাজের বলেই। দলের সর্বোচ্চ রানকারী জেমস রিউকে ফিরিয়েছেন বাংলার রবি। জেমস করেন ৯৫ রান। শেষদিকে জেমস সেলস করেন ৩৪ রান। তাঁর কারণেই ইংল্যান্ড লড়াইয়ের মতো রান করতে পেরেছে।
টসে হারটাই ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এই পিচে প্রথমে বোলিং করে সুফল আদায় করতে পেরেছেন ভারতের বোলাররা। যেটি হয়তো পরে বোলিং করলে পেত না।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের মাঠে রাজ বাওয়া যেভাবে ব্রিটিশদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। একটা সময় ইংল্যান্ডের ৪৭ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল, সেই কঠিন অবস্থা থেকে দলকে উদ্ধার করেন জেমস রিউ।