Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ভোটের ময়দানে BLO-দের পাশে দাঁড়াতে ‘হেল্পডেস্ক’ চালু করল সংগ্রামী যৌথমঞ্চ

“শিক্ষাটাকে সেকেন্ডারি করে ভোটাধিকারকে ফার্স্ট করে দেওয়া হচ্ছে। অথচ দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমরা চায়, দুই দিক সামলেই হোক কাজ।”

ভোটের ময়দানে BLO-দের পাশে দাঁড়াতে ‘হেল্পডেস্ক’ চালু করল সংগ্রামী যৌথমঞ্চ

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 October 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: বিএলও ইস্যুতে (BLO issue) রাজ্য রাজনীতির (Bengal politics) থার্মোমিটারে ক্রমেই চড়ছে পারদ। কাজে অনাহী প্রকাশ করা বা করতে না চাওয়ার কারণে ইতিমধ্যে কয়েক শো বিএলওকে নোটিস ধরিয়েছে কমিশন। ঠিক এমন সময়ই ‘সংগ্রামী যৌথমঞ্চ’-এর (Sangrami Joutha Mancha) তরফে BLO-দের জন্য চালু করা হল হেল্পডেস্ক (Helpdesk)। উদ্দেশ্য, ভোটের ময়দানে হেনস্তার মুখে পড়া BLO-দের পাশে দাঁড়ানো।

বকেয়া ডিএ-র দাবিতে হাজার দিনের ধর্না ইতিমধ্যেই পার করেছে যৌথমঞ্চ। সেই ঐতিহাসিক মঞ্চ থেকেই বুধবার সাংবাদিক সম্মেলনে এই ‘হেল্পডেস্ক’-এর ঘোষণা করেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁর স্পষ্ট অভিযোগ, “দুটো মৌলিক অধিকার—শিক্ষা আর ভোটাধিকার—এর মধ্যে একটিকে প্রাধান্য দিতে গিয়ে অন্যটিকে নস্যাৎ করা হচ্ছে। এটা চলতে পারে না।”

ভাস্করের যুক্তি, বহু স্কুলে একজন মাত্র শিক্ষক। সেই শিক্ষকই যখন BLO হয়ে পড়েন, তখন স্কুলের ভবিষ্যৎ পড়ে যায় খাদের ধারে। তাঁর কটাক্ষ, “শিক্ষাটাকে সেকেন্ডারি করে ভোটাধিকারকে ফার্স্ট করে দেওয়া হচ্ছে। অথচ দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমরা চায়, দুই দিক সামলেই হোক কাজ।”

প্রশাসনের প্রতিও ক্ষোভ উগরে দিয়েছেন ভাস্করবাবু। তাঁর বক্তব্য, “আমরা আলোচনায় বসতে চায়। কিন্তু প্রশাসন না আমাদের কথা শুনছে, না কমিশনের। বিডিও, এসডিও-রা নিজেদের ‘বড়কর্তা’ ভাবছেন। এটা চলতে পারে না।”

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে এসআইআরের কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরই বিভিন্ন এলাকা থেকে উঠে আসছে ভয় দেখানোর অভিযোগ। 

বিশেষত যেখানে নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, বা নতুন নাম তোলায় বাধা এসেছে, সেসব এলাকাতেই BLO-দের উপর চাপ বাড়ছে।কলকাতার কসবা, খিদিরপুর, গুলশন কলোনির মতো এলাকায় পর্যন্ত বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। কেউ কেউ প্রাণনাশের হুমকিও পেয়েছেন।

তাঁদের আশঙ্কা, “ভুয়ো ভোটারের নাম বাদ পড়লে বিপাকে পড়তে পারে শাসকদল। তাই নানা ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

এই পরিস্থিতিতে BLO-রা কমিশনের কাছে নিরপেক্ষ কাজের পরিবেশ ও পর্যাপ্ত নিরাপত্তা দাবি করেছেন। তবে কমিশনের তরফে তাঁদের অনেককেই ধরানো হয়েছে শোকজ নোটিস। বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষিতেই সংগ্রামী যৌথমঞ্চের হেল্পডেস্ক চালুর ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


```