
শেষ আপডেট: 17 March 2023 11:54
দ্য ওয়াল ব্যুরো: রাতের বেলায় থানায় ছুটলেন এক ব্যক্তি। মানুষ বিপদে পড়লেই থানায় যান, কিন্তু ওই যুবক থানায় গিয়ে আজব কারণ জানালেন। যা শুনে প্রথমে কিছুটা অবাকই হয়ে যান থানায় থাকা অফিসাররা।
কলকাতার বাসিন্দা শেখ বাদেশ কেরলে (Kerala) গিয়েছিলেন কাজ করতে। সেখানেই একদিন লটারি (Lottery) কাটেন। ভাবেনননি যে তিনি কোনও পুরস্কার জিততে পারেন। অভ্যাসবশতই টিকিট কাটেন। মঙ্গলবার তিনি জানতে পারেন সেই লটারি থেকেই জিতেছেন ৭৫ লাখ টাকা! যা দেখে রীতিমতো ভয় পেয়ে যান তিনি। তারপরেই তিনি থানায় যান।
যদিও সেখানে কোনও অভিযোগ জানাতে যাননি বাদেশ। বরং সদ্য পাওয়া নিজের বিপুল অর্থের নিরাপত্তার কারণে থানায় গিয়েছিলেন। তাঁর কথায়, তিনি ভয় পেয়েছিলেন, এত টাকা যদি কেউ কেড়ে নেয়। তাই থানায় যাওয়াই উচিত বলে মনে করেছিলেন বাদেশ।
পুলিশ তাঁকে আশ্বস্ত করার পরই বাড়ি ফিরেছেন বাংলার ছেলে। রাজ্য ছেড়ে কেরলে কাজ করতে যাওয়া বাদেশ এখন লাখপতি। তবে এটা এমন কিছু নতুন ঘটনা নয়। এর আগেও লটারি পেয়ে একাধিক মানুষকে থানায় ছুটতে দেখা গেছে।
চলন্ত বাইক থেকে এলোপাথাড়ি গুলি, মাটিতে লুটিয়ে পড়ল ছ’বছরের শিশু