
শেষ আপডেট: 22 October 2023 12:58
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: আজ, রবিবার মহাষ্টমী। সকাল থেকে শুরু হয়েছে চলছে অষ্টমী পুজো। মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য ভিড়। সেই সময়ে প্রথা মেনেই বেলুড় মঠে হয়ে গেল কুমারী পুজো।
প্রতি বছরের মধ্যে এবছরও এক কুমারীকে দেবী রুপে পুজো করলেন মঠের মহারাজরা। এদিন সকাল ৯ টা থেকে মঠে তোড়জোড় শুরু হয়ে যায়। কুমারী পুজো দেখতে মঠে ভক্তদের ভিড় জমেছিল। ষোড়শপচারে চলে দেবীর বন্দনা।
সকাল থেকেই চলছিল বিশেষ পুজো পাঠ। প্রথমে দেবীর অঙ্গাভিষেক। এরপর দেবীকে ফুল ও ফল নিবেদন করা হয় । নির্ঘণ্ট মেনে হবে সন্ধিপুজো।
১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পুজো শুরু করে। সেই রীতি মেনেই বেলুড় মঠের সন্ন্যাসীরা মহাষ্টমীর দিন এক কুমারীকে দেবী হিসেবে উপাসনা করেন মহারাজরা।
এদিন কুমারী পূজায় উপস্থিত ছিলেন মঠের বরিষ্ঠ সন্ন্যাসীরা। এবছর বছরে কুমারীকে উমা রূপে পুজো করা হয়ে আসছে। মঠে আগত দর্শনার্থীদের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা। প্রায় তিরিশ হাজার অতিথির জন্য ভোগের আয়োজন করা হয়েছে।