Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বেকার কারা? ১ এপ্রিল থেকে ভাতা কারা পাবেন, মমতার ঘোষণার পর উত্তর ও উপায় সন্ধানে নবান্ন

প্রস্তাবিত এই বেকার ভাতা প্রকল্প যুব কল্যাণ দফতর বাস্তবায়ণ করবে। বর্তমানে যুব কল্যাণ দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অধীনে রয়েছে।

বেকার কারা? ১ এপ্রিল থেকে ভাতা কারা পাবেন, মমতার ঘোষণার পর উত্তর ও উপায় সন্ধানে নবান্ন

মমতা বন্দ্যোপাধ্যায়

রফিকুল জামাদার

শেষ আপডেট: 11 February 2026 21:35

দ্য ওয়াল ব্যুরো: আটের দশকের মাঝামাঝি বাংলা বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল তাপস পাল-মহুয়া রায়চৌধুরী অভিনীত ছবি ‘অনুরাগের ছোঁয়া’। ছবিটির প্রায় সব গানই ছিল হিট। বিশেষ করে সুপারহিট হয়েছিল আশা ভোঁসলের গাওয়া সেই গানটি— ‘কেউ জানে না কেউ জানে না মন জানে...।’ সূত্রের দাবি, বেকার ভাতা (bekar bhata scheme 2026) নিয়ে নবান্নের শীর্ষ স্তরের পরিস্থিতিও এখন অনেকটা সেরকমই। বেকার ভাতা কারা পাবেন, বেকারত্বের সংজ্ঞা কী, কোথায় বেকারদের নাম নথিভুক্ত করতে হবে (bekar bhata scheme 2026 apply)— এ সবের কোনও স্পষ্ট উত্তর তৈরি হয়নি। সবটাই হয়তো এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মন জানে’। তিনি মনে মনে কী কী ভেবে রেখেছেন, এখনই সেটারই হদিশ করার চেষ্টা করছেন অনেকে।

এখানে জানিয়ে রাখা ভাল, প্রস্তাবিত এই বেকার ভাতা প্রকল্প যুব কল্যাণ দফতর বাস্তবায়ণ করবে। বর্তমানে যুব কল্যাণ দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অধীনে রয়েছে।

নবান্ন সূত্রে এও বলা হচ্ছে, আগু পিছু প্রস্তুতি না নিয়েই প্রকল্পটি ঘোষণা হয়েছে। রাজ্যে মোট বেকারের সংখ্যা কত, কারা বেকার- তা নির্ধারণ করার প্রক্রিয়া কী হবে তা নিয়ে এখনও স্থির সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। বাজেটে বলা হয়েছিল, অগস্ট থেকে প্রকল্প শুরু হবে। তার পর হঠাৎ হয়তো মনে হয়েছে, এতে কি সত্যিই ভরসা বা বিশ্বাস করছেন বেকাররা। তাই ঠিক হয়েছে ১ এপ্রিল থেকেই দেওয়া হবে বেকার ভাতা (bekar bhata form)।

বেকারদের নাম নথিভুক্ত করার জন্য নয়ের দশক পর্যন্ত বাংলায় প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা ছিল। কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জই এখন উঠে গেছে। ফলে পশ্চিমঙ্গে নথিভুক্ত বেকারের (West Bengal unemployed youth) কোনও পরিসংখ্যান নেই।

কীভাবে যুবসাথী প্রকল্পে আবেদন?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবসাথী প্রকল্পের আবেদন পত্র জমা নেওয়ার জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার৷ সেখানেই নথি-সহ আবেদনপত্র জমা দেওয়া যাবে৷

বেকার ভাতা পাওয়ার যোগ্যতা (bekar bhata eligibility criteria)

মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, যে সব বেকার যুবক বা যুবতী ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন, তাঁদের এই ভাতা দেওয়া হবে। বয়সসীমা হবে ২১ থেকে ৪০ বছর (bekar bhata age limit)। যাঁরা সরকারের থেকে এমনিতেই স্কলারশিপ পান তাঁরাও ভাতায় অন্তর্ভুক্ত (bekar bhata amount)। আবার মেয়েদের মধ্যে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার বাবদ ভাতা পান তাঁরা বেকার ভাতা পাবেন না।

কিন্তু এর মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে যে অংসগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন, তাঁরা কি বেকার ভাতা পাবেন? অর্থাৎ একজন অ্যাপ ক্যাব ড্রাইভার বা স্যুইগি জোমাটোর ডেলিভারি বয়ের মাসে ২০ হাজার টাকা রোজগার থাকলেও কি তিনি বেকার ভাতা পাবেন? তাঁকে কি সত্যিই বেকার বলা যাবে? তাহলে তাঁকে বাদ দেওয়া হবে কি হবে না। বাদ দেওয়া হলে কোন যুক্তিতে বাদ দেওয়া হবে? তাঁর কাছে কি প্যান ও আধার নম্বর চাওয়া হবে। কিংবা শেষ ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে সরকার?

আরও প্রশ্ন হল, সংগঠিত বেসরকারি ক্ষেত্রের কোনও শ্রমিক কি জীবিকার কথা গোপন রেখে বেকার ভাতার আবেদন করতে পারবেন? বেকার না হয়েও কেউ যদি সরকারের থেকে ভাতা নেন, তাহলে কি তাঁকে জরিমানা ধার্য করা হবে বা শাস্তির ব্যবস্থা থাকবে? কারণ, সরকারের কোষাগারের টাকা আদতে সাধারণ মানুষেরই করের টাকা। সেই টাকার অপচয় হলে তার দায় কাউকে না কাউকে তো নিতেই হবে বলে মত পর্যবেক্ষকদের একাংশের।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে শ্রম মন্ত্রী মলয় ঘটক দ্য ওয়ালকে বলেন, “বেসরকারি ক্ষেত্রে চাকরি করলে ভাতা পাবে কেন? নিশ্চয়ই কোনও ক্রাইটেরিয়া থাকবে। সেটা যুব কল্যাণ দফতরই জানাবে।” অর্থাৎ শ্রম দফতরের কাছেও ব্যাপারটা এখনও স্পষ্ট নয়। এবং শ্রম মন্ত্রী মলয় ঘটকের কথায়, এই ধারণাও তৈরি হতে পারে যে এই ভাতা দেওয়ার ব্যাপারটি নিয়ে শ্রম দফতরের সঙ্গে কোনও আলোচনা করেননি যুব কল্যাণ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি আজ সাংবাদিক বৈঠক করে বলেন, চার দফতরের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নবান্নের এক শীর্ষ সারির আমলা এদিন বলেন, “আপাতত বেকার ভাতা স্কিম (Bekar Bhata scheme 2026) ধারণা ও শুধু ঘোষণার স্তরে রয়েছে। একটা ছবি ভাব হয়েছে। তার পর সেই অনুযায়ী মূর্তি গড়া শুরু হবে। সেই মূর্তি গড়তেই গড়তেই ঠিক হবে কতটা খড় লাগবে, কতটা মাটি, কতটাই বা রঙ”।


```