Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ছো্ট্ট সৌরনীলের মৃত্যু বদলে দিল বেহালার রাস্তার ছবি, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে যাওয়ার পথে ছো্ট্ট সৌরনীলের মৃত্যু অনেকটাই বদলে দিল বেহালা (Behala) চৌরাস্তার ছবি (Behala traffic increased)। শুক্রবার যে ডায়মন্ডহারবার রোডে দুর্ঘটনা ঘটেছিল, শনিবার সেখানে উপস্থিত থেকে পথচারীদের রাস্তা পারাপার ও

ছো্ট্ট সৌরনীলের মৃত্যু বদলে দিল বেহালার রাস্তার ছবি, দেখুন ভিডিও

শেষ আপডেট: 6 August 2023 05:17

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে যাওয়ার পথে ছো্ট্ট সৌরনীলের মৃত্যু অনেকটাই বদলে দিল বেহালা (Behala) চৌরাস্তার ছবি (Behala traffic increased)। শুক্রবার যে ডায়মন্ডহারবার রোডে দুর্ঘটনা ঘটেছিল, শনিবার সেখানে উপস্থিত থেকে পথচারীদের রাস্তা পারাপার ও যান চলাচল ব্যবস্থার তদারকি করছেন ওসি (ট্রাফিক) অমলেন্দু চক্রবর্তী।

রাস্তার প্রত্যেকটি জায়গায় রয়েছে পুলিশের পাহারা। রাস্তার পেরোনোর জায়গাগুলিতে একাধিক ড্রপগেট বসানো হয়েছে। ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যত্রতত্র রাস্তা পেরোনো যাবে না। জেব্রা ক্রসিং ধরেই যাতে পথচারীরা রাস্তা পারাপার করেন তা নিশ্চিত করছে পুলিশ। বাস বা অটোয় ওঠার জন্যও নির্ধারিত জায়গায় দাঁড়াচ্ছেন যাত্রীরা।

লরি দেখলেই পুলিশের বাড়তি নজরদারি লক্ষ্য করা গেছে (Behala traffic increased)।

সবমিলিয়ে অনেকটাই বদলে গেছে বেহালার পথচিত্র। তবে পুরোটাই ছোট্ট একটা প্রাণের বিনিময়ে। এটাই আক্ষেপ বেহালাবাসীর।

শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ প্রচণ্ড গতিতে এসে একটি লরি ধাক্কা মারে ক্লাস-টুয়ের পড়ুয়া সৌরনীল সরকারকে। বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই খুদে পড়ুয়ার। ঘটনার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এই মর্মান্তিক ঘটনা নাড়া দিয়ে গেছে গোটা শহরের মানুষকেই।

আরও পড়ুন: ছেলে নেই! গুঁড়িয়ে যাওয়া দুই পা নিয়ে হাসপাতালে বুকফাটা হাহাকার সৌরনীলের বাবার


```