Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

সৌরনীলের মৃত্যুতে জনস্বার্থ মামলা হাইকোর্টে, কী কী নিয়ম বেঁধে দেওয়ার দাবি

দ্য ওয়াল ব্যুরো: বেহালার রাস্তায় স্কুল পড়ুয়া সৌরনীল সরকারের মৃত্যুর ঘটনা (Behala Death Case) এবার গড়াল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। জনস্বার্থ মামলা দায়ের হল আদালতে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা দ

সৌরনীলের মৃত্যুতে জনস্বার্থ মামলা হাইকোর্টে, কী কী নিয়ম বেঁধে দেওয়ার দাবি

শেষ আপডেট: 8 August 2023 09:11

দ্য ওয়াল ব্যুরো: বেহালার রাস্তায় স্কুল পড়ুয়া সৌরনীল সরকারের মৃত্যুর ঘটনা (Behala Death Case) এবার গড়াল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। জনস্বার্থ মামলা দায়ের হল আদালতে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হল মঙ্গলবার।

গত শুক্রবার বেহালার চৌরাস্তার কাছে রাস্তা পারাপার করার সময় একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সাত বছরের সৌরনীলের। বাবার সঙ্গে স্কুলে আসছিল, এমন সময় দুর্ঘটনা ঘটে। বড়িশা স্কুলে পড়াশোনা করত সৌরনীল। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বেহালায়। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার এই ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। মামলাকারীর আইনজীবী মুকুল বিশ্বাস আদালতের আর্জি জানান, যাতে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়। তাঁর দাবি, রাজ্যজুড়ে যত স্কুল আছে প্রতিটি স্কুলের সামনে যেন ট্রাফিক সিগন্যাল ঠিকঠাক মানা হয়, স্কুলে ঢোকা ও বেরনোর সময় যাতে ঠিকঠাক গাইডলাইন থাকে সেই ব্যাপারে নির্দেশ দিক আদালত।

পাশাপাশি আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন মুকুল। রাস্তার কাছাকাছি প্রতিটি স্কুলের সামনে 'গাড়ি আস্তে চালান' এই কথাটা তিনটি ভাষায় যেন থাকে সে ব্যাপারেও আদালত বলুক। জাতীয় সড়ক ছাড়া অন্যান্য রাস্তার ধারের স্কুল গুলির বাইরে একটা স্পিড ব্রেকার (বাম্পার) দেওয়ার ব্যবস্থা করা হোক, এমনও দাবি করা হয়েছে।

সেইসঙ্গে মামলাকারী আরও দাবি করেছেন, স্কুলে ঢোকার বা বেরনোর সময় যেন একজন ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ভারী ও মাঝারি পণ্যবাহী ট্রাক ও লরি চলাচলের ক্ষেত্রে নতুন বিধি চালু করল কলকাতা ট্রাফিক পুলিশ। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ধরনের গাড়ি কলকাতার রাস্তায় চলাচল করতে পারবে না। এত দিন সকাল ৮টা থেকে শহরে এই নিয়ম ছিল। বেহালার শিশু মৃত্যুর ঘটনার পরই এই পদক্ষেপ করা হল।

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরেও চাকরি দেওয়া হয়নি, হাইকোর্টের দ্বারস্থ ৬২ জন চাকরিপ্রার্থী


```