Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Behala Classical Festival: 'শেষ হয়ে হইল না শেষ...', মনে রয়ে গেল ধ্রুপদী রেশ

দ্য ওয়াল ব্যুরো: এবছরের মতো শেষ হল বেহালা শাস্ত্রীয় সঙ্গীত উৎসব (Behala Classical Festival), কিন্তু রেশ ঠেকে গেল আগামীর সূচনার। ধ্রুপদী সঙ্গীতের এমন উৎসব হয়তো কলকাতার (Kolkata) বুকে ডোভার লেন ছাড়া আর কোথাও ভাবা যায় না। চারদিনব্যাপী বেহালার

Behala Classical Festival: 'শেষ হয়ে হইল না শেষ...', মনে রয়ে গেল ধ্রুপদী রেশ

শেষ আপডেট: 23 March 2022 09:24

দ্য ওয়াল ব্যুরো: এবছরের মতো শেষ হল বেহালা শাস্ত্রীয় সঙ্গীত উৎসব (Behala Classical Festival), কিন্তু রেশ ঠেকে গেল আগামীর সূচনার। ধ্রুপদী সঙ্গীতের এমন উৎসব হয়তো কলকাতার (Kolkata) বুকে ডোভার লেন ছাড়া আর কোথাও ভাবা যায় না। চারদিনব্যাপী বেহালার এই অনুষ্ঠানে সঙ্গীতপ্রিয় মানুষের থেকে যে পরিমাণ সাড়া মিলেছে, তা এক কথায় অভাবনীয়। আর শেষদিনেও একের পর এক চমকে ভরপুর ছিল বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল।

Behala Classical Festival

আরও পড়ুন: শুরু হল বহু প্রতীক্ষিত সঙ্গীত উৎসব, সুরে তালে মাতল কলকাতা

শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রেজেন্টেশন বেহালা শাস্ত্রীয় সঙ্গীত উৎসব ঘিরে প্রথম থেকেই মানুষের মধ্যে এক আলাদা উন্মাদনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের সঙ্গীতের টানে বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠ ছিল দর্শকে ঠাসা। মঞ্জু মেহতা, অজয় চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তীর মতো তারকাদের গানের সুরে মোহিত হয়েছিলেন সকলে। শেষদিনে ছিল শুধুই চমক।

Behala Classical Festival

একদিকে তেজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়, বিক্রম ঘোষের ডুয়েট তো অন্যদিকে হরিপ্রসাদ চৌরাসিয়া আর সনাতন দিন্দার অনবদ্য উপস্থাপনা। বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল শেষদিনে জমে ক্ষীর।

২২ মার্চ উৎসবের শেষদিনে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার হাতে সর্বোত্তম সম্মান তুলে দিলেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। ছিলেন বকুল সাহাও। এই নিয়ে দশ বছরে পা দিল বেহালার এই শাস্ত্রীয় সঙ্গীত উৎসব। প্রতিবছরই কোনও না কোনও প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের হাতে এই সর্বোত্তম সম্মান তুলে দিয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। পণ্ডিত বিরজু মহারাজ, উস্তাদ আমজাদ আলি খান, বেগম পারভিন সুলতানা, পণ্ডিত বিশ্ব মোহন ভাট, বেহালাবাদক এল সুব্রামানিয়ামকে এর আগে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল পণ্ডিত হরিপ্রসাদ চোরাসিয়ার নামও।

Behala Classical Festival

এদিনের এই সম্মান প্রদান নিয়ে হরিপ্রসাদ চৌরাসিয়া বলেন, 'এটা আমার কাছে এক বিশেষ সম্মান। কারণ ভারতের সংস্কৃতির পীঠস্থান শহর কলকাতা থেকে এই সম্মান পাচ্ছি। এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে। আজ আমি কলকাতার মানুষদের কাছ থেকে ভালবাসার দান হিসাবে এই সম্মান নিলাম।'

এই সর্বোত্তম সম্মান হরিপ্রসাদ চোরাসিয়ার হাতে তুলে দিতে পেরে উৎফুল্লিত রূপক সাহা। তিনি জানান, 'এই সর্বোত্তম সন্মান আমাদের কাছে এক বিশেষ ব্যাপার। এবার পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার মতো মানুষকে সম্মান জানাচ্ছি, যাঁর জ্ঞানের আলোতে আমরা আলোকিত।'

এই শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে হরিপ্রসাদ চৌরাসিয়া ও সনাতন দিন্দার যে যুগলবন্দির উপস্থাপনা হল তা হয়তো আগে কখনও কোনও মঞ্চে দেখা যায়নি।

Behala Classical Festival

দুই জগতের দুই নক্ষত্রকে এক ছাদের তলায় এক মঞ্চে এনে উপস্থিত করেছে বেহালার এই সঙ্গীত উৎসব। যখন মঞ্চের এক পাশে বসে হরিপ্রসাদ চৌরাসিয়া তাঁর বাঁশিতে একের পর এক শাস্ত্রীয় সুর তুললেন, তখন মঞ্চের আরেক পাশে সাদা ক্যানভাসে ফুটে উঠল রঙের জাদু, তুলির টান। তাঁর সঙ্গে একই মঞ্চে পারফরম্যান্স করতে পেরে খুশি সনাতন দিন্দাও। কথায় আছে যার শেষ ভাল তার সব ভাল, সবমিলিয়ে উৎসবের শেষদিনে সঙ্গীতপ্রিয় মানুষেরা যে স্বাদ পেলেন তা মনে রাখবেন বহুদিন।


```