Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভালুককে আইসক্রিম খাওয়াতে নিয়ে গিয়ে ফাঁপরে চিড়িয়াখানা!

দ্য ওয়াল ব্যুরো:  না হয় গাড়ি করে বেড়াতে বেরিয়ে একটা আইসক্রিম চেটে খেয়েছে। তাই বলে এত কাণ্ড! ভালুক বলে কি মানুষ নয়? বার্কারলি একটা বড়সড় মোটাসোটা ভালুক। যদিও তার বয়স মাত্র এক বছর। থাকে সে কানাডার আ্যালবার্টা প্রদেশের একটি বেসরকারি চিড়িয়

ভালুককে আইসক্রিম খাওয়াতে নিয়ে গিয়ে ফাঁপরে চিড়িয়াখানা!

শেষ আপডেট: 11 May 2018 07:23

দ্য ওয়াল ব্যুরো:  না হয় গাড়ি করে বেড়াতে বেরিয়ে একটা আইসক্রিম চেটে খেয়েছে। তাই বলে এত কাণ্ড! ভালুক বলে কি মানুষ নয়? বার্কারলি একটা বড়সড় মোটাসোটা ভালুক। যদিও তার বয়স মাত্র এক বছর। থাকে সে কানাডার আ্যালবার্টা প্রদেশের একটি বেসরকারি চিড়িয়াখানায়। জানুয়ারি মাসে একদিন সে আইসক্রিম খেতে বেরিয়েছিল। মানে, চিড়িয়াখানার মালিকের মনে হয়েছিল বার্কারলিকে গাড়িতে চড়িয়ে একটু বেড়াবেন তিনি। আর যদি বেড়াতেই যাওয়া হয়, একটু আইসক্রিম খেলে তো মন্দ হয় না। যে পার্কে তাকে নিয়ে ঘুরছিল গাড়িটি, তার কাছেই ছিল ডেয়ারি কুইন নামে আইসক্রিম পার্লার। দোকানের সামনে থেমে একটা কোন আইসক্রিম কিনে বার্কারলির মুখের সামনে ধরতেই সে দিব্যি চেটে খেতে শুরু করে। হোক না জানুয়ারির ঠান্ডা। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু কদিনের মধ্যেই এই ছবি ফেসবুক, টুইটারের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাতেই বাধে গোল। সমালোচনার ঝড় ওঠে। এই ভাবে বন্য প্রাণীকে আগাম অনুমতি ছাড়া বাইরে বের করা নিষেধ কানাডায়। তা ছাড়া বন্যপ্রাণীকে যা খুশি তাই খাওয়ানোও বারণ। সরকারের কাছ থেকে কড়া ধমক খেয়ে ভুল স্বীকার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

```