Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

করোনা সমস্যার মোকাবিলায় সাহায্য করুন, বাধা দেবেন না, রাহুলকে তোপ বিজেপির

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কিছুদিন আগে অভিযোগ করেন, ভারতে লকডাউন পুরোপুরি ব্যর্থ হয়েছে। দীর্ঘ লকডাউনের মধ্যে করোনা সংক্রমণ কমার বদলে বেড়েছে বহুগুণ। শনিবার রাহুলের পালটা সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

করোনা সমস্যার মোকাবিলায় সাহায্য করুন, বাধা দেবেন না, রাহুলকে তোপ বিজেপির

শেষ আপডেট: 6 June 2020 13:40

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কিছুদিন আগে অভিযোগ করেন, ভারতে লকডাউন পুরোপুরি ব্যর্থ হয়েছে। দীর্ঘ লকডাউনের মধ্যে করোনা সংক্রমণ কমার বদলে বেড়েছে বহুগুণ। শনিবার রাহুলের পালটা সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তাঁর অভিযোগ, অতিমহামারীর সময় কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে। বিভ্রান্ত করছে। মিথ্যা তথ্য দিচ্ছে। কংগ্রেসের উদ্দেশে তাঁর আহ্বান, অতিমহামারীর মোকাবিলায় সরকারকে সাহায্য করুন। সরকারের প্রচেষ্টায় বাধা দেবেন না। নকভির কথায়, “অতিমহামারীর সময় কংগ্রেস হয়ে উঠেছে দূষণের উৎস। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সময় তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। তারা সমস্যার সমাধান চায় না। তার বদলে দূষণ ছড়াচ্ছে।” নকভিকে বলা হয়, রাহুল তো বলছেন, লকডাউন ব্যর্থ হয়েছে। আপনি কী বলবেন? তিনি বলেন, কংগ্রেস নেতারা নিজেদের বিজ্ঞ ভাবেন। তাঁরা এমন বিষয়ে মন্তব্য করেন, যা নিয়ে তাঁদের বিন্দুমাত্র ধারণা নেই। তাঁর কথায়, “আমরা যখন লকডাউন শুরু করেছিলাম, তখন তারা প্রশ্ন তুলেছিল, এভাবে সবকিছু বন্ধ করা হচ্ছে কেন? এখন তারা বলছে, লকডাউন তুলে দেওয়া হচ্ছে কেন? মুশকিল হল, তাদের কোনও বিষয়েই ধারণা নেই। কিন্তু নিজেদের সবজান্তা বলে তুলে ধরতে চায়।” পরে তিনি বলেন, “আমি কংগ্রেসকে একটাই পরামর্শ দেব। সমস্যার সমাধানের চেষ্টা করুন। সরকারকে বাধা দেবেন না।” সম্প্রতি দিল্লি সরকার প্রস্তাব দিয়েছে, অতিমহামারীর মধ্যে দিল্লির স্বাস্থ্য পরিষেবা কেবল শহরের বাসিন্দাদের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে। নকভি বলেন, “দিল্লির হাসপাতালের বেড শুধু দিল্লির বাসিন্দাদের জন্য সংরক্ষিত থাকবে? মুম্বইয়ে হাসপাতালের বেড শুধু মুম্বাইকারদের জন্য সংরক্ষিত থাকবে? কেমন করে তা হতে পারে?” পরে তিনি বলেন, “দিল্লিতে আসার জন্য পাসপোর্ট বা ভিসা লাগে না। সারা দেশের লোক দিল্লিতে আসতে পারেন। এখানে চিকিৎসা করাতে পারেন। তা নিয়ে রাজনীতি করা উচিত নয়।”

```