Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁকুড়ার মাজডিহায় বাদুড়ের স্বর্গরাজ্য, নিপা সংক্রমণের পরেও ছেদ পড়েনি ভালবাসায়

প্রজন্মের পর প্রজন্ম ধরে পাশাপাশি থাকতে থাকতে এই গ্রামের মানুষ মনে করেন বাদুড়েরা তাদের পরিবারেরই একজন। বাদুড় বাহিত নিপা ভাইরাসের সংক্রমণ গ্রামের মানুষের অজানা নেই। কিন্তু তবু বাদুড়ের সঙ্গে সহাবস্থানে আপত্তি নেই গ্রামের মানুষের।

বাঁকুড়ার মাজডিহায় বাদুড়ের স্বর্গরাজ্য, নিপা সংক্রমণের পরেও ছেদ পড়েনি ভালবাসায়

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 17 January 2026 14:54

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নিপা ভাইরাসে আক্রান্তের হদিস মিলেছে রাজ্যে। তবু হাজার হাজার বাদুড়ের সঙ্গে গ্রামবাসীদের কয়েকশো বছরের সম্পর্ক অটুট বাঁকুড়ার মাজডিহায়। সম্পর্ক বজায় রাখার কথা বললেও সতর্ক থাকার কথা বলছে স্বাস্থ্য দফতর।

বাঁকুড়ার ওন্দা ব্লকের মাজডিহা গ্রামকে বাদুড়ের স্বর্গরাজ্য বললে কম বলা হয়। এই গ্রামের আনাচ কানাচে থাকা গাছে গাছে হাজার হাজার বাদুড়ের বাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাশাপাশি থাকতে থাকতে এই গ্রামের মানুষ মনে করেন বাদুড়েরা তাদের পরিবারেরই একজন। বাদুড় বাহিত নিপা ভাইরাসের সংক্রমণ গ্রামের মানুষের অজানা নেই। কিন্তু তবু বাদুড়ের সঙ্গে সহাবস্থানে আপত্তি নেই গ্রামের মানুষের।

বাঁকুড়ার ওন্দা ব্লকের মাজডিহা গ্রামে বাদুড় নাকি মানুষ, কারা আগে বসবাস করতে শুরু করেছিল তা জানেন না কেউ। প্রজন্মের প্রজন্ম ধরে গ্রামবাসীরা শুধু জানেন বাদুড়ের দল তাঁদের গ্রামেরই বাসিন্দা। তাকে রক্ষা করতে হবে। আর সে ভাবেই শতকের পর শতক ধরে চোরা শিকারীদের হাত থেকে গ্রামবাসীরা নিজেদের চেষ্টায় রক্ষা করে এসেছেন বাদুড়ের দলকে । নিজেরা বাদুড় মারা তো দূরের কথা আশপাশের প্রতিবেশী গ্রাম থেকে কেউ বাদুড়কে সামান্য বিরক্ত করতে এলেও বাধা দেন গ্রামের মানুষ। এর ফলে দিন যত গড়িয়েছে মাজডিহা গ্রামের গাছে গাছে নিরাপদ আশ্রয়ে থাকা বাদুড়ের সংখ্যা ততই বেড়েছে। বর্তমানে গ্রামের গাছে গাছে কয়েক হাজার বাদুড় বসবাস করে। সম্প্রতি নিপা ভাইরাস সংক্রমণের প্রমাণ মেলার পর সংক্রমণ এড়াতে বাদুড়ের দেহরস থেকে দূরে থাকার কথা বলছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। সেকথা শুনেছেন মাজদিহা গ্রামের মানুষও। তবে গ্রামের বাদুড়দের নিয়ে এতটুকুও ভীত নন তাঁরা।

গ্রামের বাসিন্দা সোমা ঘোষ বলেন, "ওদের ডাকে প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি। বছরের পর বছর এটাই আমাদের অভ্যেস। আমরা থাকব আর ওরা থাকবে না। এটা আমরা ভাবতেই পারি না। বাদুড়ের থেকে যে নিপা হচ্ছে, তা আমরা জানি। কিন্তু গ্রামের এই বাদুড়ের দলকে নিয়ে আমাদের কোনও চিন্তা নেই।" আরেক বাসিন্দা সুশীল ঘোষ বলেন, "এ গ্রাম থেকে এই বাদুড়দের সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। কেউ ওদের ক্ষতি করতে পারবে না। তাহলে গোটা গ্রাম রুখে দাঁড়াবে।"

এইভাবেই নিপার আতঙ্কেও বাদুড়দের সঙ্গে সম্পর্কে ইতি টানতে নারাজ মাজডিহা গ্রামের মানুষ। স্বাস্থ্য দফতর অবশ্য গ্রামবাসীদের সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছে। উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সজল বিশ্বাস বলেন,"নিপা নিয়ে যেমন অযথা আতঙ্কের কোনও কারণ নেই, তেমনই এটাও বলব সংক্রমণ এড়াতে সতর্ক থাকা দরকার। ওই গ্রামের মানুষদের অবশ্যই বাড়তি সতর্ক থাকতে হবে।"
 


```