Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

রক্তমাখা গ্লাভসের সঙ্গে আরজি করের ব্যাচ নম্বরের মিল নেই! নেপথ্যে কোন গল্প? শুরু তদন্ত

তবে কি উত্তেজনা তৈরি করতেই বাইরে থেকে কেউ বা কারা ওই গ্লাভস হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে এনেছিল? গোটা বিষয়টিকে ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে স্বাস্থ্য দফতরের অন্দরে। 

রক্তমাখা গ্লাভসের সঙ্গে আরজি করের ব্যাচ নম্বরের মিল নেই! নেপথ্যে কোন গল্প? শুরু তদন্ত

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 November 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগ থেকে উদ্ধার হওয়া রক্তমাখা গ্লাভস ঘিরে শোরগোল তৈরি হয়েছিল। গ্লাভস রহস্যের কিনারা করতে সেগুলি পাঠানো হয়েছিল ফরেন্সিক ল্যাবে। 

সূত্রের দাবি, আরজি কর হাসপাতালের গ্লাভসের সঙ্গে রক্তমাখা ওই গ্লাভসের ব্যাচ নম্বরের কোনও মিল নেই। স্বভাবতই প্রশ্ন উঠছে, যদি এই রক্তমাখা গ্লাভস হাসপাতালের না হয় তাহলে তা এল কীভাবে? তবে কি উত্তেজনা তৈরি করতেই বাইরে থেকে কেউ বা কারা ওই গ্লাভস হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে এনেছিল? গোটা বিষয়টিকে ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে স্বাস্থ্য দফতরের অন্দরে। 


গ্লাভস রহস্যের কিনারা করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এ ব্যাপারে আগেই আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, গ্লাভসে লেগে থাকা লাল দাগ রক্তের নয়। বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে হওয়া পরীক্ষায় এই প্রমাণ মিলেছে।

তখনই সুপার জানিয়েছিলেন, গ্লাভসে কীভাবে লাল রং এল, তা খতিয়ে দেখতে সেগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে। এবার ফরেন্সিক ল্যাবের রিপোর্টও আরজি করের অনুমানকে মান্যতা দিল।

সম্প্রতি ট্রমা কেয়ার ইউনিটে ওই রক্তমাখা গ্লাভস দেখতে পেয়েছিলেন আরজি করের ইন্টার্ন দেবারুণ সরকার। তিনিই জানান, যে প্যাকটেটি তিনি নিয়েছিলেন, তার বেশিরভাগ গ্লাভসই ছিল নোংরা। একটিতে রক্তও লেগেছিল। 

এবার ব্যাচের মিল না পাওয়ায় গোটা ঘটনার নেপথ্যে রহস্যের গন্ধ দেখতে পাচ্ছেন খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। 'আসল' ঘটনা জানতে এবার শুরু হয়েছে তদন্তও।


```