Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বসিরহাটের তৃণমূল নেত্রীর 'ভুয়ো' অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ! কলকাতা থেকে গ্রেফতার ১

এই ঘটনায় বাংলাদেশ যোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে।

বসিরহাটের তৃণমূল নেত্রীর 'ভুয়ো' অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগ! কলকাতা থেকে গ্রেফতার ১

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 January 2025 16:48

দ্য ওয়াল ব্যুরো: ৫ হাজার টাকার বিনিময়ে পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির অশ্লীল ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে গ্রেফতার এক। এই ঘটনায় বাংলাদেশ যোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির বক্তব্য, তিনি ষড়যন্ত্রের শিকার। 

বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিনের অশ্লীল ছবি ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় কলকাতার তপসিয়া অঞ্চল থেকে উমেশ খান নামে এক কলেজ পড়ুয়াকে বসিরহাট সাইবার ক্রাইম থানা গ্রেফতার করে। এই প্রেক্ষিতে কুহেলিকার বক্তব্য, কিছু ষড়যন্ত্রকারী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাঁকে এবং দলকে কালিমালিপ্ত করার জন্য। 

পারভিন বলছেন, ''আমি একজন মহিলা, আমার আট বছরের সন্তান আছে। গ্রাম বাংলা থেকে উঠে এসেছি রাজনীতিতে। পরপর দু'বার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি। এই ধরনের নোংরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নারী সুরক্ষার কথা বলছেন, আর এরা রাজনৈতিকভাবে না পেরে ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।''

এই বিষয়টি নিয়ে বসিরহাট বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য সহ ১৭ জন তৃণমূলের কাউন্সিলর, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, ১৪টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বাদুড়িয়া ব্লকের সমস্ত জনপ্রতিনিধি এবং প্রশাসনিক পদে থাকা তৃণমূলের নেতারা সাংবাদিক সম্মেলন করেন। তাঁদের সাফ কথা, ২৫ বছর ধরে রাজনীতি করছেন তাঁরা, আন্দোলন থেকে উঠে এসেছেন। কিন্তু এই রকম নোংরামো দেখেননি। তাঁদের দাবি, জেলায় একটি সোশ্যাল মিডিয়ার ব়্যকেট চলছে। মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।


```