Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবরোধে ফেঁসেছে দিল্লি, এখন ভিতরে ঢুকে বসে পড়তে চান! কৃষকদের কড়া তিরস্কার সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির যন্তর মন্তরে (jantar mantar) প্রতিবাদ সমাবেশের অনুমতি চেয়েছিল কিষাণ মহাপঞ্চায়েত (kishan mahapanchayat)। কৃষক সংগঠনগুলির এহেন আবেদনের প্রেক্ষিতে তাদের তীব্র ভর্ত্সনা (rebuke) করে সুপ্রিম কোর্ট (supreme court) বলল,

অবরোধে ফেঁসেছে দিল্লি, এখন ভিতরে ঢুকে বসে পড়তে চান! কৃষকদের কড়া তিরস্কার সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 1 October 2021 08:19

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির যন্তর মন্তরে (jantar mantar) প্রতিবাদ সমাবেশের অনুমতি চেয়েছিল কিষাণ মহাপঞ্চায়েত (kishan mahapanchayat)। কৃষক সংগঠনগুলির এহেন আবেদনের প্রেক্ষিতে তাদের তীব্র ভর্ত্সনা (rebuke) করে সুপ্রিম কোর্ট (supreme court) বলল, কৃষকরা (farmers) ইতিমধ্যেই গোটা রাজধানী শহর দিল্লির (delhi) গলায় ফাঁস পরিয়ে দিয়েছে, হাইওয়ে (higjway) অবরোধ করে রেখেছে। এবার কি ভিতরে ঢুকে পড়তে চায়! দিল্লির বিভিন্ন সীমান্তে মাসের পর  মাস অবরোধ করে বসে রয়েছে কৃষকরা। বেশ কয়েক মাস আগে সরকারের সঙ্গে তাদের শেষ বৈঠকে কোনও রফা সূত্র বেরয়নি। তারপর থেকে আর কোনও সাড়াশব্দ নেই। কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা দিল্লি সীমান্ত থেকে অবরোধ তুলে নেওয়ার কোনও সদিচ্ছা দেখায়নি, তেমনই কেন্দ্রের তরফেও বরফ গলানোর উদ্যোগ নেই। এই পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কঠোর মনোভাব নিয়েছে। গতকালও এক শুনানিতে শীর্ষ আদালতের বেঞ্চ বলেছে, কৃষক অবরোধ চলছেই। এর শেষ কোথায়? পাশাপাশি সরকার কী  করছে, তাও জানতে চায়। শুক্রবার যন্তর মন্তরে কিষাণ মহাপঞ্চায়েতের সমাবেশের অনুমতি চেয়ে দায়ের করা আর্জি শুনে বিচারপতি এএম খানবিলকর ও  বিচারপতি সি টি রবিকুমারের বেঞ্চ বলে, মিষ্টি, মিষ্টি কথা বন্ধ হোক। আপনারা রাস্তা, হাইওয়ে অবরোধ করেছেন। ট্রেন আটকেছেন। শহরের গলায় ফাঁস লাগিয়ে দিয়েছেন। এখন চাইছেন, শহরের ভিতরে ঢুকে পড়ে প্রতিবাদ জানাতে! শীর্ষ আদালত এও বলে, একবার যখন আইনগুলি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন, তখন প্রতিবাদ-অবস্থান চালিয়ে যাওয়ার মানে কী! আদালতের ওপর ভরসা থাকলে প্রতিবাদ, বিক্ষোভের বদলে বরং দ্রুত শুনানির জন্য উদ্যোগী হোন। কৃষক সংগঠনের তরফে সওয়াল করা হয়, আমরা হাইওয়ে ব্লক করিনি, পুলিশ করেছে। সংযুক্ত কিষাণ মোর্চাকে যেমন দেওয়া হয়েছে, তেমনই আমরাও  যন্তরমন্তরে প্রতিবাদ জানানার জন্য দিল্লি পুলিশের অনুমতি চাইছি। শীর্ষ আদালত তখন যন্তর মন্তরে সত্যাগ্রহে বসার আবেদন জানানো কিষাণ মহাপঞ্চায়েতকে হলফনামা দিয়ে জানাতে বলে, সোমবারের মধ্যে তারা হলফনামা দিয়ে জানাক, জাতীয় সড়ক অবরোধ করে বসে থাকা কৃষকদের দলে তারা নেই।  

```