Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বেতন বাড়ছে, 'চলতি ক্যালেন্ডারে দুবার', দেশের এই শীর্ষ তথ্য ও প্রযুক্তি কোম্পানিতে

দ্য ওয়াল ব্যুরো: দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোয় চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে বেতন বাড়ছে জুনিয়র কর্মচারীদের। শুক্রবার বিবৃতি দিয়ে সংস্থার তরফে বলা হয়েছে, উইপ্রো লিমিটেড ২০২১ এর ১ সেপ্টেম্বর থেকে ব্যান্ড বি থ্র্রি (অ্যাসিস্ট্যান

বেতন বাড়ছে, 'চলতি ক্যালেন্ডারে দুবার', দেশের এই শীর্ষ তথ্য ও প্রযুক্তি কোম্পানিতে

শেষ আপডেট: 18 June 2021 14:14

দ্য ওয়াল ব্যুরো: দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোয় চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে বেতন বাড়ছে জুনিয়র কর্মচারীদের। শুক্রবার বিবৃতি দিয়ে সংস্থার তরফে বলা হয়েছে, উইপ্রো লিমিটেড ২০২১ এর ১ সেপ্টেম্বর থেকে ব্যান্ড বি থ্র্রি (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও তার নীচে) স্তর পর্যন্ত সব যোগ্য কর্মচারীর মেরিট স্যালারি ইনক্রিসেজ (এমএসআই) প্রক্রিয়া শুরু করবে।  গত জানুয়ারিতে এইসব ব্যান্ডের যোগ্য কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। কোম্পানির মোট কর্মীবাহিনীর ৮০ শতাংশ এরাই। চলতি ক্যালেন্ডার বর্ষে দ্বিতীয়বার বেতন বৃদ্ধি হচ্ছে। পূর্বঘোষণা মতোই ব্যান্ড সি ওয়ানের (ম্যানেজার ও তার ওপরের পদাধিকারী) ওপরের সব যোগ্য কর্মীর ১ জুন থেকে বেতন বাড়ছে। উইপ্রো বলেছে, অফশোর  কর্মীদের বেতন বাড়বে এক অঙ্কের ঘরে ওপরের দিকে। অনসাইট কর্মচারীদের বেতন এক অঙ্কের ঘরে থাকবে, তবে মাঝারি স্তরে। সেরা পারফর্মারদের বেতন বাড়বে অনেকটা বেশি। যদিও বর্ধিত বেতনের অঙ্ক জানায়নি তারা। সাধারণতঃ জুনেই বেতন বাড়ায় উইপ্রো। বেঙ্গালুরুভিত্তিক এই আইটি কোম্পানির কর্মচারীদের এ থেকে ই, এই ৫ স্তরে তালিকাভুক্ত করা হয়। তবে তার মধ্যেও ভাগ থাকে। কর্মীদের কাজের অভিজ্ঞতার  নিরিখে যা নির্ধারিত হয়। উইপ্রোর ১ লাখ ৯৭ হাজারের বেশি কর্মীর মধ্যে সবচেয়ে বেশি বি থ্রি ব্যান্ডের (জুনিয়র) লোকজনই। কোম্পানি বি থ্রি স্তর পর্যন্ত খুব ভাল কাজ করা কর্মীদের প্রমোশন দিয়েছে, যা কার্যকর হয়েছে গত বছরের ১ ডিসেম্বর থেকে।  উইপ্রো সহ একাধিক আইটি ফার্ম করোনাভাইরাস অতিমারী জনিত মন্দার জেরে ২০২১ অর্থবর্ষের শুরুতে বার্ষিক বেতনবৃদ্ধি ও প্রমোশন স্থগিত রেখেছিল। যদিও পরের কয়েক মাসে তা দিয়ে দেওয়া হয়।    

```