
শেষ আপডেট: 26 September 2021 17:05
পঞ্জাব সরকারের ট্যুইটে প্রকাশ, আজ ভাতিন্ডা জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী (punjab cm)। সেখানকার মান্ডি কালান গ্রামে এক নবদম্পতিকে দেখে গাড়ি থামান তিনি। নেমে এগিয়ে গিয়ে তাদের আশীর্বাদ করে সুখী, সমৃদ্ধ জীবনের কামনা করেন। আচমকা একাধিক পুলিশ অফিসার, পাত্র, কনে পক্ষের আত্মীয়স্বজনের ভিড় জমে যায়। কারও মুখেই মাস্ক ছিল না। দম্পতির পরিবার-পরিজনদের আব্দার মেনে মিষ্টিমুখও করেন চান্নি। ঘটনাচক্রে পঞ্জাবের রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন ঘটে গত সপ্তাহে। ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সরিয়ে ভোটের কয়েক মাস আগে চান্নিকে মুখ্যমন্ত্রী পদে বসায় কংগ্রেস হাইকম্যান্ড। দলিত ভোটের কথা মাথায় রেখেই নাকি চান্নিকে নিয়োগ করা হয়েছে। আজই তিনি মন্ত্রিসভায় ৬জন নতুন মুখ এনে ক্যাপ্টেন জমানার কয়েকজনকে বাদ দিয়েছেন। বর্তমানে তাঁর মন্ত্রিসভার সদস্য সংখ্যা ১৫। শপথ নেওয়ার পরই চান্নি নিজেকে আমজনতা, কৃষক ও যে কোনও নিপীড়িত মানুষের প্রতিনিধি বলে দাবি করেন। বলেন, আমি ধনীদের লোক নই। যারা বালি খাদান ও আরও নানা বেআইনি কাজকর্মে জড়িত, তাঁরা যেন আমার কাছে না আসেন। আমি আপনাদের প্রতিনিধি নই। আজ গাড়ি থামিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে কি জনসংযোগ সেরে নিয়ে ‘আমি তোমাদেরই লোক’ বার্তা দিতে চাইলেন চান্নি, প্রশ্ন উঠছে।During his visit to Bathinda today, Chief Minister @CHARANJITCHANNI spotted a newly married couple at village Mandi Kalan and suddenly stopped his vehicle to convey his best wishes. pic.twitter.com/kws6XBAZGf
— Government of Punjab (@PunjabGovtIndia) September 26, 2021