Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অখণ্ড ভারতের ভুল মানচিত্র টুইট, ক্ষমতা পেয়েই বিতর্কে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোর ৫টায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিজেপি নেতা পুষ্কর সিং ধামি। ৪ মাসে উত্তরাখণ্ডের তিন নম্বর মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু শপথ গ্রহণের আগেই তাঁকে নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। বিতর্কের সূত্রপ

অখণ্ড ভারতের ভুল মানচিত্র টুইট, ক্ষমতা পেয়েই বিতর্কে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 4 July 2021 10:53

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোর ৫টায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিজেপি নেতা পুষ্কর সিং ধামি। ৪ মাসে উত্তরাখণ্ডের তিন নম্বর মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু শপথ গ্রহণের আগেই তাঁকে নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। বিতর্কের সূত্রপাত ছ-বছর আগে টুইটারে তাঁর পোস্ট করা একটি ভারতের মানচিত্র নিয়ে। অখণ্ড ভারতের মানচিত্র টুইট করেছিলেন ধামি। ২০১৫ সালের ১৪ আগস্ট সেই অখণ্ড ভারত সংকল্প দিবসের মানচিত্রে দেখা যাচ্ছে লাদাখ এবং পাক অধিকৃত কাশ্মীর বাদ পড়েছে। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ভারতের ভুল মানচিত্র প্রদর্শন করায় উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়েছেন নেটিজেনরা। সমালোচনার ঝড় বয়ে গেছে ওই পুরনো পোস্ট ঘিরে। ভারতের ভুল মানচিত্রের কারণে সম্প্রতি বিপাকে পড়েছে টুইটার। টুইটারের ভারতীয় প্রধানের নামে এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে। অতীতেও মানচিত্র বিতর্কের একাধিক নজির রয়েছে। বছর ৪৫-এর বিজেপি নেতা পুষ্কর সিং ধামি তীরথ সিং রাওয়াতের জায়গায় মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েছেন। আগামী বছরেই ভোট এই রাজ্যে। ক্ষমতায় এসেই ধামি বার্তা দিয়েছেন, তিনি ২০২২ সালের ভোটের চ্যালেঞ্জকে বিজেপির জন্য সুযোগে পরিণত করবেন।

```