Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মেরঠে ভিনধর্মী যুগলকে হেনস্থা, বয়ফ্রেন্ডকে চটির বাড়ি মারতে তরুণীকে বাধ্য করল হিন্দু জাগরণ মঞ্চ!

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানে তালিবানের নারী নির্যাতনের খবর পড়ে যখন লোকে শিউরে উঠছে, তখন উত্তরপ্রদেশের মেরঠে ভিনধর্মী যুগলের (interfaith couple) সঙ্গে  হিন্দু জাগরণ মঞ্চের (hindu jagaran manch) সদস্যদের দুর্ব্যবহারে প্রশ্ন উঠল, এও বা কম

মেরঠে ভিনধর্মী যুগলকে হেনস্থা, বয়ফ্রেন্ডকে চটির বাড়ি মারতে তরুণীকে বাধ্য করল হিন্দু জাগরণ মঞ্চ!

শেষ আপডেট: 20 September 2021 09:01

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানে তালিবানের নারী নির্যাতনের খবর পড়ে যখন লোকে শিউরে উঠছে, তখন উত্তরপ্রদেশের মেরঠে ভিনধর্মী যুগলের (interfaith couple) সঙ্গে  হিন্দু জাগরণ মঞ্চের (hindu jagaran manch) সদস্যদের দুর্ব্যবহারে প্রশ্ন উঠল, এও বা কম কী! মেরঠের শুক্রবারের ব্যস্ত বাজারে  মুসলিম ছেলে, হিন্দু মেয়েটি (muslim man) (hindu girl) গাছের তলায় বসে ছিল। অভিযোগ, মঞ্চের সদস্যরা ছেলেটিকে মারধর করে, মেয়েটিকে বাধ্য করে তাঁর মুখে জুতোর বাড়ি মারতে (hit with sleeper)! দুজনকে বেইজ্জত করতে ঘটনার ভিডিও তুলে রাখা হয়। মুসলিম ছেলেটিকে বলপূর্বক ধর্মান্তরণের (forced conversion) অভিযোগে পুলিশকে দিয়ে গ্রেফতার করানোর চেষ্টা হয়। মঞ্চের জেলা সভাপতি সচিন সিরোহী বলেন, এক দোকানদার দুজনকে দেখে খবর পাঠান।  এরপরই সাঙ্গপাঙ্গদের নিয়ে হাজির  হন সচিন, ছেলে-মেয়েদুটিকে ঘিরে জেরা চলে। কী নাম-ধাম তাদের, জানতে চায় মঞ্চের লোকজন।  ৫৬ সেকেন্ডের ভিডিওতে  শোনা যাচ্ছে, মঞ্চের একজন মেয়েটিকে বলছে, তোর পায়ের চটিজোড়া খুলে ওর মুখে মার! মেয়েটি আস্তে মারায় সবাই বলে ওঠে, এটা কী হল! আরও জোরে মার! দুবার মেয়েটি ছেলেটিকে চটি মারার পরও মঞ্চের সদস্যরা বলে, আমরা তোর ভাই। এখানে আমরা আছি। আবার মার ওকে।  একজন চিত্কার করে ছেলেটিকে বলে, কোন সাহসে তুই ওর পাশে দাঁড়িয়ে ধূমপান করছিস! আরেকজন বলে, ওর ফোনে মেয়েটার ছবি আছে। এখানেই শেষ হয় ভিডিওটি। এরপর মঞ্চের সদস্যরা ছেলেটিকে কান ধরে দুপায়ের ফাঁকে মাথা ঢোকাতে বলে, ওকে আবার মারধর চলে। প্রায় আধ ঘন্টা এসব হওয়ার পর ছেলেটিকে টানতে টানতে থানায় নিয়ে যায় তারা। মেয়েটি কিন্তু থানায় পরিষ্কার জানায়, ছেলেটি তার সঙ্গে খারাপ আচরণ করেনি, সে নিজের ইচ্ছেয় তার সঙ্গে এসেছে। মঞ্চের লোকজন তখন মেয়েটির এক বান্ধবীর মাকে ডেকে  নিয়ে আসে, তাঁকে দিয়ে অভিযোগ লেখানো হয় যে, ছেলেটি তাঁর নাবালক মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে বাজারের রাস্তায় টেনে নিয়ে গিয়েছিল। যদিও সিভিল লাইন্সের সার্কল অফিসার দেবেশ সিং বলেছেন, আমরা জেনেছি, অভিযোগ মিথ্যা, চাপ দিয়ে দায়ের করানো। মেয়েটি জানিয়েছে, স্বেচ্ছায় সে লোকটির সঙ্গে গিয়েছিল। সিরোহী ও তার সংগঠনের অজ্ঞাতপরিচয় সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি আমরা। সিরোহী ও তার সঙ্গীদের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা, আঘাত করা, অপরাধে প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সিরোহীর দাবি, আমরা শুধু এটাই সুনিশ্চিত করতে চাই, সমাজবিরোধীরা যেন আমাদের সমাজকে  কলুষিত না করে।

```