Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

দ্বিজাতিতত্ত্ব কংগ্রেসের নয় সাভারকরের, নাগরিকত্ব বিল বিতর্কে অমিত শাহকে পাল্টা সিব্বলের

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব বিল সংসদের উচ্চকক্ষে পেশ করার পরে প্রত্যাশিত ভাবেই এই বিলের বিরোধিতা করেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের তিরেই কংগ্রেসকে বিদ্ধ করতে চেয়েছে বিজেপি। জবাব দিয়েছে কংগ্রেসও। টানা সাত ঘণ্টা আলোচনার পরে লোকসভায় ৩১

দ্বিজাতিতত্ত্ব কংগ্রেসের নয় সাভারকরের, নাগরিকত্ব বিল বিতর্কে অমিত শাহকে পাল্টা সিব্বলের

শেষ আপডেট: 11 December 2019 11:19

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব বিল সংসদের উচ্চকক্ষে পেশ করার পরে প্রত্যাশিত ভাবেই এই বিলের বিরোধিতা করেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের তিরেই কংগ্রেসকে বিদ্ধ করতে চেয়েছে বিজেপি। জবাব দিয়েছে কংগ্রেসও। টানা সাত ঘণ্টা আলোচনার পরে লোকসভায় ৩১১-৮১ ভোটে পাশ হয়েছে নাগরিকত্ব (সংশোধন) বিল। আজ সেই বিল রাজ্যসভায় পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিল পেশ করার সময় তিনি বলেন, প্রতিবেশী পাকিস্তান ও অধুনা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কমেছে কুড়ি শতাংশ হারে। হয় তাঁরা মারা পড়েছেন নতুবা ভারতে পালিয়ে এসেছেন। তিনি আশ্বাস দেন, এ দেশের মুসলমানদের ভয় পাওয়ার কোনও কারণ নেই, তাঁরা এ দেশের নাগরিক ছিলেন এবং এ দেশের নাগরিক থাকবেন। প্রধান বিরোধী দল কংগ্রেসের আনন্দ শর্মা বলেন, “এত তাড়া কিসের? এই বিলটিকে সংসদীয় কমিটিতে পাঠানো উচিত। বিলটি এমন ভাবে পাশ করানো হচ্ছে যেন মনে হচ্ছে দেশ বিশাল কোনও সমস্যায় পড়েছে। আমরা এই বিলের বিরোধিতা করছি। এই বিরোধিতার কারণ রাজনৈতিক নয়, এই বিরোধিতার কারণ নৈতিক ও সাংবিধানিক। এই বিল ভারতের সংবিধান ও গণতন্ত্রের উপরে আঘাত। এই বিল ভারতের আত্মার উপরে আঘাত, এই বিল নৈতিকতার পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।” বিজেপির জগৎপ্রকাশ নাড্ডা অবশ্য এর বিরোধিতা করে বলেন, “২০০৩ সালে যখন আডবাণীজি (লালকৃষ্ণ আডবাণী) উপ-প্রধানমন্ত্রী ছিলেন, তখন রাজ্যসভায় মনমোহন সিং বলেছিলেন উদ্বাস্তু সমস্যা নিয়ে, তিনি বলেছিলেন বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ থেকে যে সব সংখ্যালঘু আসছেন তাঁদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে উদার হওয়া দরকার। আমরা শুধু সেটাই করছি যে কথা তিনি (মনমোহন সিং) বলেছিলেন।” মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী ছিলেন ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত। কংগ্রেসের কপিল সিব্বল বলেন, যাঁদের এই দেশ সম্বন্ধে কোনও ধারনা নেই, তাঁরা এই দেশের ধারনাকে রক্ষা করতে পারবেন না। তিনি বলেন, “আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন ইতিহাস বই পড়েছেন। দ্বিজাতিতত্ত্ব আমাদের নয়, এই তত্ত্ব সাভারকরের তৈরি। কংগ্রেসের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন তা প্রত্যাহারের জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি কারণ আমরা এক জাতিতে বিশ্বাসী এবং আপনারা নন।” লোকসভায় এই বিল প্রসঙ্গে অমিত শাহ বলেছিলেন, যদি নেহরু-লিয়াকত চুক্তি না হত তা হলে এই বিলও কোনও দিন আনতে হত না। তিনি দেশ ভাগের জন্য দায়ী করেছিলেন কংগ্রেসকে। এ দিন তারই উত্তর দেন সিব্বল। এই বিলকে অসাংবিধানিক বলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদম্বরম। আইনপ্রণেতারা বিষয়টি বিচারবিভাগের দিকে ঠেলে দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন রাজ্যসভায়। তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন বলেন, “নাগরিকত্ব বিলের বিরুদ্ধে জনগণ আন্দোলনে নামবে। আমরা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে এগচ্ছি। নাৎসিদের দেখে উদ্বুদ্ধ হয়েই এই নাগরিকত্ব (সংশোধন) বিল।” এনআরসি-র (রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ) পাইলট প্রকল্পটাই অসমে ধাক্কা খেয়েছে, তাই কোন সাহসে দেশের আরও ২৭টি রাজ্যে সেই একই কাজ সরকার করতে চলেছে, সেই প্রশ্নও তিনি তোলেন। অমিত শাহ রাজ্যসভায় অভিযোগ করেন, মানুষকে এই বিল নিয়ে ভুল বোঝানো হচ্ছে।

```