Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কার্যালয়ের দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, মঙ্গলকোটে পার্টি অফিসে তালা দিল পুলিশ  

দলীয় কার্যালয়ের দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে অশান্ত হল মঙ্গলকোট।

কার্যালয়ের দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, মঙ্গলকোটে পার্টি অফিসে তালা দিল পুলিশ  

তৃণমূলের কার্যালয় নিয়ে অশান্তি

শেষ আপডেট: 24 May 2024 16:56

দ্য ওয়াল ব্যুরো,পূর্ব বর্ধমান: দলীয় কার্যালয়ের দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে অশান্ত হল মঙ্গলকোট। শেষপর্যন্ত কার্যালয়ে তালা ঝুলিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল। পুলিশ এ ঘটনায় মুখ না খুললেও এলাকাকে শান্ত রাখতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে বলে জানিয়েছে। মঙ্গলকোট থানায় কোনও পক্ষই এখনও অভিযোগ দায়ের করেনি। 

গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে মঙ্গলকোটে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব রাজনৈতিক মহলে চর্চার বিষয় ছিল। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ের দখলকে ঘিরে ফের প্রকাশ্যে এল দুই গোষ্ঠীর বিবাদ। বিবদমান দুই গোষ্ঠীর অন্যতম নেতা, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শান্ত সরকারের অভিযোগ, এদিন সকালে তার অনুগামীদের চড়-থাপ্পর মেরে অফিস থেকে বের করে দিয়েছে বিধায়ক অনুগামী বর্তমান উপপ্রধান রহিম মল্লিকের দলবল। 

খবর ছড়াতেই এলাকা তেতে ওঠে। মঙ্গলকোট থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই তৃণমূল কার্যালয়ে পুলিশ এসে দুপক্ষকেই অফিস চত্বর থেকে সরিয়ে দেয়। পরে মঙ্গলকোট থানার পুলিশ তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। শান্ত সরকার বলেন, "মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর উস্কানিতে এই ধরনের গন্ডগোল হয়েছে।এই অফিস আমাদের পারিবারিক জমিতে তৈরি হয়েছে। যারা আজকে এই ঘটনা ঘটিয়েছে তারা নির্বাচনের দিন আমাদের ডাকেনি।" 

মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, "তৃণমূলের অফিসে দলীয় কর্মীরা বসবেন। অফিস কখনও কারও ব্যক্তিগত হয় না। এলাকায় অশান্তি রুখতে পুলিশ অফিসে তালা দিয়েছে। আবার সময় হলে অফিস খুলবে। আমি দলের ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছি। নেতৃত্ব যা বলবে তাই হবে।" অন্যদিকে শান্ত সরকার কার্যালয়ের জমির পরচা দেখিয়ে বলেন, "আমাদের পারিবারিক জমিতে তৃণমূলের কার্যালয়। আমাদের লোককে মেরে তাড়িয়ে দিচ্ছে। আমিও দলের সভাপতিকে জানিয়েছি।"       


```