Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

চা দিতে দেরি হবে জানানোয় বাকবিতণ্ডা, চা-বিক্রেতাকে গুলি নেশাগ্রস্ত কিশোর দলের!

দ্য ওয়াল ব্যুরো: বয়সে কিশোর (boy)। কিন্তু মেজাজে বয়স্কদের হার মানিয়ে দেবে ওরা। চা (tea) খেতে চাইলে দেরি হবে বলায় চা-বিক্রেতাকে (tea seller) গুলি (shot at) একদল কিশোরের! দক্ষিণপশ্চিম দিল্লির সফদরজং এনক্লেভের ঘটনায় কোনওক্রমে প্রাণে বেঁচে

চা দিতে দেরি হবে জানানোয় বাকবিতণ্ডা, চা-বিক্রেতাকে গুলি নেশাগ্রস্ত কিশোর দলের!

শেষ আপডেট: 18 October 2021 10:32

দ্য ওয়াল ব্যুরো: বয়সে কিশোর (boy)। কিন্তু মেজাজে বয়স্কদের হার মানিয়ে দেবে ওরা। চা (tea) খেতে চাইলে দেরি হবে বলায় চা-বিক্রেতাকে (tea seller) গুলি (shot at) একদল কিশোরের! দক্ষিণপশ্চিম দিল্লির সফদরজং এনক্লেভের ঘটনায় কোনওক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন চা-বিক্রেতা, তবে কেন এত অল্প বয়সেই এত ধৈর্য্যের অভাব, সেই প্রশ্ন উঠবেই।  তিন অভিযুক্ত কিশোর ধরা পড়েছে, চতুর্থজনের খোঁজ চলছে জানিয়েছে পুলিশ। ২৬ বছর বয়সি চাওয়ালা রামকিষাণ বিপন্মুক্ত, স্থিতিশীল। পুলিশ জানিয়েছে,  রবিবার ভোর প্রায় চারটের সময় সবে  মাত্র দোকান খুলেছেন রামকিষাণ, এমন সময় তিনটি ছেলে এসে  চা-বিস্কুট খেতে চায়। তিনদিনই  নেশাচ্ছন্ন (drunk) ছিল। রামকিষাণ ওদের একটু অপেক্ষা করতে বলে জানান, দোকানে সব কিছু গুছিয়ে বসতে কিছুটা সময় লাগবে। তিন কিশোর একটু দূরে গিয়ে ধূমপান করতে থাকে। একটু পরে চাওয়ালা প্রাকৃতিক কাজ সারতে বাইরে এলে তাঁকে উদ্দেশ্য করে কটূ মন্তব্য করে ছেলেগুলি। তিনি আপত্তি করায় কথাকাটাকাটি শুরু হয়। হাতাহাতিও হয়। ছেলেগুলি তাদের এক বন্ধুকে ডাকে। সে এসেই রামকিষাণকে লক্ষ্য করে গুলি চালায়। পায়ে গুলি লাগে রামকিষাণের। সামান্য আঘাত পান তিনি। তাঁকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিত্সাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল। দিল্লি পুলিশের পদস্থ কর্তা (দক্ষিণ পশ্চিম) গৌরব শর্মা বলেন, আমরা মামলা দায়ের করেছি। তিন নাবালক ধরা পড়েছে। চতুর্থজনের খোঁজ  চলছে। তবে যে পিস্তল থেকে গুলি করা  হয়েছে, সেটির হদিশ পাওয়া যায়নি, তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।    

```