দ্য ওয়াল ব্যুরো: বাসে উঠলেই চোখে পড়ে 'সিনিয়র সিটিজেন' (senior citizen)লেখা। দুটি সিটে সিনিয়রদের বসার জন্য নির্ধারিত করা থাকে। এছাড়া বাসে কোনও বাড়তি সুবিধা পান না প্রবীণ নাগরিকরা। তবে এবার রাজধানীতে আসছে সেই বদল। প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে বাসে (free travel by bus) যাতায়াতের প্রস্তাব কেজরিওয়াল সরকারের (kejriwal government)।
বিদ্যুৎ থেকে পড়াশুনা সব ক্ষেত্রেই জনগণের সুবিধার কথা মাথায় রেখে প্রস্তাব এনেছে সরকার। এবার সেই ক্ষেত্রেই নয়া পালক যোগ হল শুক্রবার আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবসে।
সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য বাসে বিনামূল্যে পরিষেবা দেবার প্রস্তাব করল দিল্লি সরকার। এছাড়াও প্রবীণ নাগরিকরা আড়াই হাজার টাকা অবধি আর্থিক সহায়তা পান সরকারের তরফে। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, মোট ৪ লক্ষ ৩২ হাজার ৯৬১ জন প্রবীণ নাগরিক এই সুবিধা পেয়ে থাকেন।
সেই তালিকায় নয়া সংযোজন ঘটতে চলেছে প্রবীণদের জন্য বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা করার প্রস্তাব। আগের বছর দিল্লি সরকারের তরফে আনা এক প্রকল্পের মাধ্যমে রাজধানীর মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারেন। এবার প্রবীণ নাগরিকরাও সেই সুযোগ পাবেন।