Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাম সুরেই নির্মলার মানিটাইজেশন প্ল্যানের বিরোধিতা সঙ্ঘের ট্রেড ইউনিয়নের, আন্দোলনের হুঁশিয়ারি

দ্য ওয়াল ব্যুরো: বামেদের সুরেই কেন্দ্রের ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন (এনএমপি)  (national monetisation pipeline) কর্মসূচিতে ঘোর আপত্তি জানাল আরএসএস (rss) অনুমোদিত ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস (bms)। এর মাধ্যমে জনগণের সম্পত্তি (sale of pub

বাম সুরেই নির্মলার মানিটাইজেশন প্ল্যানের বিরোধিতা সঙ্ঘের ট্রেড ইউনিয়নের, আন্দোলনের হুঁশিয়ারি

শেষ আপডেট: 23 October 2021 13:15

দ্য ওয়াল ব্যুরো: বামেদের সুরেই কেন্দ্রের ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন (এনএমপি)  (national monetisation pipeline) কর্মসূচিতে ঘোর আপত্তি জানাল আরএসএস (rss) অনুমোদিত ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস (bms)। এর মাধ্যমে জনগণের সম্পত্তি (sale of public assets) বেচে দেওয়া হচ্ছে বলে দাবি করে সংগঠনের সাধারণ সম্পাদক গিরিশচন্দ্র আচার্য্য জানিয়েছেন, আগামী চার বছরে জাতীয় সড়ক, যাত্রীবাহী ট্রেন, বিমানবন্দর, রেলস্টেশন, স্টেডিয়াম, গুদামের মতো সম্পদ আর্থিক উদ্দেশ্যে খাটিয়ে ৬ লক্ষ কোটি টাকা তোলার যে প্ল্যান হয়েছে, তাঁরা ২৮ অক্টোবর তার প্রতিবাদে বিক্ষোভ দেখাবেন। বলেছেন, আমরা চাই, সরকার জনগণের সম্পত্তি বিক্রি করা থেকে বিরত থাকুক, নয়তো গণ আন্দোলন হবে। সম্প্রতি এনএমপি কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (nirmala sitharaman)। তিনি অবশ্য জানান, জনগণের সম্পদের মালিকানা সরকারের হাতেই থাকবে, লিজের মেয়াদ শেষে সরকারের কাছেই ফিরে আসবে। কিন্তু দশটি বামপন্থী, কংগ্রেস অনুমোদিত ট্রেড ইউনিয়ন এর প্রবল বিরোধিতা করছে। বিএমএস পরিকাঠামো চাঙ্গা করায় খরচ বাড়াতে টাকা তোলার বিরোধী নয়, তবে অর্থের সংস্থানে বিলগ্নিকরণের  তীব্র বিরোধী, জানান গিরিশচন্দ্র।  মোদী সরকার জোর কদমে বিলগ্নিকরণের পথেই হাঁটছে, এর বদলে তাদের অন্য উপায় বের করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা উচিত বলে অভিমত জানান তিনি। হুঁশিয়ারি দেন, নইলে আমরা প্রতিবাদ করবই। জনগণের সম্পদ বিক্রির বিরুদ্ধে লড়তে বিএমএস পাবলিক সেক্টর কোঅর্ডিনেশন কমিটি নামে একটি মঞ্চ গঠন করেছে। গিরিশচন্দ্র বলেন, এয়ার ইন্ডিয়ার মতো লোকসানে চলা প্রতিষ্ঠানের বিলগ্নিকরণে তাও কিছু যুক্তি আছে, কিন্তু যে ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড সরকারকে প্রতি বছর ৩ হাজার কোটি টাকা ডিভিডেন্ড দেয়, তার বেসরকারিকরণের পিছনে কোনও যুক্তিই নেই। এনএমপি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হয়নি, তা বাস্তব পরিস্থিতি সম্পর্কে যাঁদের কোনও ধারণাই নেই, এমন কিছু হার্ভার্ড অর্থনীতির মস্তিষ্কপ্রসূত বলে অভিযোগ করে তিনি বলেন, বেসরকারিকরণে কর্মচারীরা শোষিত হবেন, চুক্তিপ্রথা চালু হবে।  

```