Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

রথে এবারেও ফাঁকা থাকবে পুরী, জানিয়ে দিল ওড়িশা সরকার

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের কারণে এবারেও কোপ পড়ল পুরীর রথযাত্রায়। লোকসমাগম ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে উৎসব। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। গত বছরেও পুরীর রথযাত্রায় কোনও পূণ্যার্থী হাজির থাকতে পারেননি। করোনার কারণে তখন লকডাউন চলছি

রথে এবারেও ফাঁকা থাকবে পুরী, জানিয়ে দিল ওড়িশা সরকার

শেষ আপডেট: 10 June 2021 11:49

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের কারণে এবারেও কোপ পড়ল পুরীর রথযাত্রায়। লোকসমাগম ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে উৎসব। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। গত বছরেও পুরীর রথযাত্রায় কোনও পূণ্যার্থী হাজির থাকতে পারেননি। করোনার কারণে তখন লকডাউন চলছিল দেশ জুড়ে। এবছর পরিস্থিতি খানিকটা আলাদা ঠিকই। কিন্তু বিশাল জনসমাগমের অনুমতি দেওয়া সম্ভব নয় একেবারেই। তাই পুরীর রথযাত্রা যে আগের বছরের মতোই হবে, তা প্রত্যাশিত ছিল। https://twitter.com/PTI_News/status/1402947324750356484?s=20 পুরীর রথযাত্রার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউতে রাজ্যের পরিস্থিতি টালমাটাল। বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখেই তাই এবার বিধিনিষেধ আরোপিত হয়েছে রথযাত্রার অনুষ্ঠানে। বলা হয়েছে, এবারেও রথযাত্রায় উপস্থিত থাকতে পারবেন কেবল মন্দির কর্তৃপক্ষ পুরোহিত ও সেবাইতরা। কোনও ভক্তসমাগমের অনুমতি দেওয়া হবে না। আগামী ১২ জুলাই রথযাত্রা। এদিন প্রতি বছরের মতো নিয়ম মেনে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেবেন জগন্নাথ বলরাম শুভদ্রা। তবে তাঁদের রথের দড়িতে টান দিতে পারবেন না ভক্তগণ। অতিমারী কেটে গেলে আবার মহাসমারোহে রথযাত্রা আয়োজিত হবে, আশা করে আছেন ভক্তরা। এ ব্যাপারে ওডিশার স্পেশ্যাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা বলেছেন, "কোভিডের কথা ভেবেই এবছর পুরীর রথযাত্রায় ভক্তদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কেবলমাত্র সেবাইতরাই এতে অংশগ্রহণ করতে পারবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলা হবে।" তবে রথযাত্রার পূণ্য মুহূর্ত দর্শন থেকে একেবারে বঞ্চিত হবেন না ভক্তরা। এক্ষেত্রে এবারেও গতবছরের পন্থা অবলম্বন করা হবে। ভার্চুয়াল মাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে রথের। সংবাদমাধ্যম মারফত তা দেখতে পারবেন সকলে। ওড়িশা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রথের সময় পুরীতে কার্ফু জারি থাকবে। বাড়তি জনসমাগম যাতে না হয় সে কারণেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

```