Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

শহরে রাতভর বৃষ্টি, বৃহস্পতিবার পর্যন্ত দেশের নানা এলাকায় বর্ষণ, জানাচ্ছে আইএমডি

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি (rain) অব্যাহত রয়েছে কলকাতা, দক্ষিণবঙ্গের নানা জেলায়। কাল  রাতভর বর্ষণ চলেছে। সোমবার, সপ্তাহের প্রথম দিন  সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ, একটানা বৃষ্টি  হচ্ছে।  সারাদিন এমনই চলার সম্ভাবনা।

শহরে রাতভর বৃষ্টি, বৃহস্পতিবার পর্যন্ত দেশের নানা এলাকায় বর্ষণ, জানাচ্ছে আইএমডি

শেষ আপডেট: 18 October 2021 02:31

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি (rain) অব্যাহত রয়েছে কলকাতা, দক্ষিণবঙ্গের নানা জেলায়। কাল  রাতভর বর্ষণ চলেছে। সোমবার, সপ্তাহের প্রথম দিন  সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ, একটানা বৃষ্টি  হচ্ছে।  সারাদিন এমনই চলার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের (weather office) পূর্বাভাস (forecast) ছিলই, রবিবার থেকে পরপর তিনদিন বৃষ্টি চলবে। অর্থাত্ মঙ্গলবার লক্ষ্মীপুজোর দিনও বর্ষণ অব্যাহত থাকবে। সেই পূর্বাভাস মিলে যাচ্ছে। শুধু এ রাজ্যের একাংশই নয়, দেশের দক্ষিণের রাজ্য কেরলও বৃষ্টি-বন্যায় ভাসছে। মৃত্যু হয়েছে ২২ জনের। দেশের নানা প্রান্তে ২১ অক্টোবর অর্থাত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়া মেটিওরোলজিকাল ডিপার্টমেন্ট বা আইএমডি (imd)। সংস্থার ডিরেক্টর এম মহাপাত্র জানাচ্ছেন, একদিকে আরব সাগরের (arabian sea) ওপর পশ্চিমী ঝঞ্ঝা (western disturbance), আরেকদিকে বঙ্গোপসাগরের (bay of bengal) বুকে নিম্মচাপের (low pressure) পরিস্থিতির জেরে আগামী দুদিন বৃষ্টি চলবে। আরব সাগর ও বঙ্গোপসাগরের ওপর এই দুই নিম্মচাপের মধ্যে কোনও ধরনের সংযোগ রয়েছে। যার ফলশ্রুতিতে একটানা বৃষ্টি,  এমনই ব্যাখ্যা দিয়েছেন তিনি। দুটি নিম্মচাপের সংযোগ ও প্রবল বাতাস থেকে প্রাথমিক ভাবে কেরলে গত ২৪ ঘন্টায়  ব্যাপক বৃষ্টিপাত চলছে। এই দুই সিস্টেমের  ফলে ২৬ অক্টোবর দক্ষিণ  উপকূলে উত্তরপূর্ব (শীতকালীন) বর্ষণ হতে পারে। আইএমডি বলেছে, আফগানিস্তান  ও তার পড়শী এলাকার ওপর অবস্থান করা পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের সংযোগের জেরে আগামী  ২-৩দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নানা জায়গায়। আর দিল্লি-এনসিআর সহ উত্তরপশ্চিম ভারতের নানা শহরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ২০ অক্টোবর থেকে ভারতের দক্ষিণ উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়বে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে।  

```