Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৫১-তে পা দিলেন রাহুল গান্ধী, রাজধানীতে 'সেবা দিবস' পালন করছে কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: ৫০ পেরিয়ে ৫১ বছরে পা দিলেন রাহুল গান্ধী। আর দলনেতার এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য উদ্যোগ নিল দিল্লি কংগ্রেস। শনিবার রাহুল গান্ধীর ৫১তম জন্মদিন উপলক্ষ্যে 'সেবা দিবস' পালনের কথা জানিয়েছে দিল্লি কংগ্রেস। বলা হয

৫১-তে পা দিলেন রাহুল গান্ধী, রাজধানীতে 'সেবা দিবস' পালন করছে কংগ্রেস

শেষ আপডেট: 19 June 2021 05:04

দ্য ওয়াল ব্যুরো: ৫০ পেরিয়ে ৫১ বছরে পা দিলেন রাহুল গান্ধী। আর দলনেতার এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য উদ্যোগ নিল দিল্লি কংগ্রেস। শনিবার রাহুল গান্ধীর ৫১তম জন্মদিন উপলক্ষ্যে 'সেবা দিবস' পালনের কথা জানিয়েছে দিল্লি কংগ্রেস। বলা হয়েছে, এদিন রাজধানীতে বিনামূল্যে খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী বিলি করবে কংগ্রেস। দেওয়া হবে কোভিড পরিস্থিতিতে প্রয়োজনীয় ওষুধপত্র মাস্ক এবং স্যানিটাইজারও। সূত্রের খবর, দিল্লিতে পুরসভার ২৭২টি আসনে বিনামূল্যে রেশন পাওয়ার জন্য যাঁরা লাইন দেবেন, তাঁদের মধ্যেই এই সমস্ত সামগ্রী বিলি করা হবে। গতকাল একটি বিবৃতির মাধ্যমে একথা জানিয়েছে দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটি। এদিকে গত মাসেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন কোভিড পরিস্থিতিতে দিল্লির সকলকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। রেশন কার্ড না থাকলেও এতে বাধা আসবে না। শুক্রবার দিল্লি কংগ্রেস জানিয়েছে, 'আগামীকাল রাহুল গান্ধীজীর জন্মদিনে আমরা মানুষের সেবা করে যাব। মানুষের সেবা করাই জাতীয় কংগ্রেসের আদর্শ। আর এই কঠিন পরিস্থিতিতে তো তার প্রাসঙ্গিকতা আরও বেড়ে গেছে। কোভিড কালে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়াই কংগ্রেসের উদ্দেশ্য, জানিয়েছে দল। এছাড়া এদিন দিল্লিতে কোভিডের থাবায় যে সমস্ত প্রাণ চলে গেছে, তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে দেখাও করবেন কংগ্রেস নেতারা। সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাঁদের দিকেও।

```