Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ওপিডি বন্ধ, রোগীর লাইন, বাধ্য হয়ে দুণ্টা পর খুলল দুর্গাপুর হাসপাতালের টিকিট কাউন্টার

রোগীদেরও বক্তব্য, "টিকিট কাউন্টার খোলা হলেও, ডাক্তার বসবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছি।"  

ওপিডি বন্ধ, রোগীর লাইন, বাধ্য হয়ে দুণ্টা পর খুলল দুর্গাপুর হাসপাতালের টিকিট কাউন্টার

দুর্গাপুর হাসপাতাল

শেষ আপডেট: 14 August 2024 13:44

দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: আরজি কর ঘটনার জেরে কর্মবিরতিতে রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালের ডাক্তাররা। বুধবার আউটডোর বন্ধ রয়েছে। তাই সকাল থেকে জায়গায় জায়গায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালেও একই ছবি ধরা পড়েছে। বন্ধ আউটডোরের সামনে রোগী ও রোগী আত্মীয়দের থিক থিক করছিল ভিড়। অবশেষে সংবাদমাধ্যমে প্রতিনিধিদের দেখে প্রায় দু'ঘণ্টা পরে খুলে দেওয়া হল ওপিডির টিকিট কাউন্টার। 

সকাল ৮ টা থেকে টিকিট কাউন্টার খোলার কথা। সাড়ে ছটা থেকে রোগীরা লাইন দিয়েছিলেন দিনমজুর মনোতোষ ঘোষ। এত সকালে এসেও কোনও লাভ হয়নি তাঁরা। কাজ ছেড়ে তিনি হাসপাতালে টিকিট কাউন্টারে ডাক্তার দেখানোর অপেক্ষা করছিলেন। হয়রান মনোতোষবাবু বলেন, "কাজ ছেড়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসছি। কিন্তু কোনও লাভ হচ্ছে না।" মনোতোষবাবুর মতো বাকি রোগীদেরও বক্তব্য, "টিকিট কাউন্টার খোলা হলেও, ডাক্তার বসবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছি।"  

এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। তাঁরা ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয়। চাপের মুখে পড়ে আউট ডোরের টিকিট কাউন্টার খুলে দেন স্বাস্থ্যকর্মীরা। দেরিতে টিকিট কাউন্টর খোলা নিয়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞেস করা হলে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে বচসা হয়। 

বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানান, প্রতীকী ধর্মঘটে জন্য এদিন ওপিডি বন্ধ রাখা হয়েছিল। তবে রোগীদের যাতে কোনও সমস্যা না হয় তাই ইমারজেন্সিতে সকলের রোগীদের চিকিৎসা করা হচ্ছে।


```