Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

রাষ্ট্রপতির মুখে মাস্ক নেই, মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে আজ। গোটা দেশের রাজনৈতিক মহলের নজর ছিল সেদিকেই। বহু রাজ্যের বহু মন্ত্রী, সাংসদকে নতুন করে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুরাগ ঠাকুরদের মতো বহু ক

রাষ্ট্রপতির মুখে মাস্ক নেই, মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন বিতর্ক

শেষ আপডেট: 7 July 2021 17:10

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে আজ। গোটা দেশের রাজনৈতিক মহলের নজর ছিল সেদিকেই। বহু রাজ্যের বহু মন্ত্রী, সাংসদকে নতুন করে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুরাগ ঠাকুরদের মতো বহু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ক্যাবিনেট পর্যায়ে মূল মন্ত্রীর স্তরে উত্তরণও ঘটেছে। নতুন এই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আজ ছিল রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ মোদী মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পাঠ করিয়েছেন। কিন্তু দেখা গিয়েছে গোটা অনুষ্ঠানে রাষ্ট্রপতির মুখে কোনও মাস্ক ছিল না। কোভিডের দ্বিতীয় ঢেউ থেকে এখনও পুরোপুরি নিস্তার মেলেনি। তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটিও রয়েছে। দেশজুড়ে বলবৎ রয়েছে কোভিড আইন। নানা বিধিনিষেধ আরোপিত রয়েছে মানুষের স্বাভাবিক গতিবিধির উপর। এই পরিস্থিতিতে দেশের প্রথম নাগরিকের মুখে সামান্য মাস্কটুকুও না থাকায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই প্রসঙ্গে এদিন দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় চিকিৎসক অনির্বাণ দোলুইয়ের সঙ্গে। তিনি জানান, হতে পারে রাষ্ট্রপতি প্রবীণ মানুষ। তাঁর ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি ভবনে এদিন যাঁরা উপস্থিত ছিলেন হয়তো তাঁদের অনেকেই পুরোপুরি ভ্যাকসিন নিয়ে ফেলেছেন। তাছাড়া শপথ পাঠ করার সময় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির নির্দিষ্ট দূরত্ব বজায় ছিল। কিন্তু তা সত্ত্বেও, জনমানসে বার্তার জন্য রাষ্ট্রপতির এই প্রদর্শন কাম্য ছিল না। রাষ্ট্রপতি ভবনের আধিকারিকদের উচিত ছিল রামনাথ কোবিন্দকে মাস্ক পরার পরামর্শ দেওয়া। কিন্তু বিতর্ক তো আর থেমে থাকে না। রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদাধিকারী মাস্ক ছাড়াই অনুষ্ঠানে উপস্থিত হলেন, জনমানসে এর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। নানা মহলেই এ নিয়ে কথাও শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, এমনিতেই এখনও বহু মানুষ আছেন যাঁরা কোভিডের মধ্যেও মাস্ক পরার দরকার মনে করেন না। জোর করে তাঁদের মাস্ক পরতে বাধ্য করা হয়। রাষ্ট্রপতির উদাহরণ এবার থেকে তাঁরা চোখে আঙুল দিয়ে দেখাতেই পারেন।

```