Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

উত্তরপ্রদেশে কৃষক মরল, ‘ইটের বদলে পাটকেল! কৃষকদের জবাব দিন লাঠিতে’, বিজেপি কর্মীদের খট্টার

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখিমপুরে বিজেপির পতাকা লাগানো গাড়ির চাকায় পিষ্ট হয়ে কৃষক মৃত্যু ঘরে অশান্তির মধ্যেই পাশের রাজ্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের (manoharlal khattar) বিতর্কিত মন্তব্যের ভিডিও  প্রকাশ্যে এল। সোস্যা

উত্তরপ্রদেশে কৃষক মরল, ‘ইটের বদলে পাটকেল! কৃষকদের জবাব দিন লাঠিতে’, বিজেপি কর্মীদের খট্টার

শেষ আপডেট: 4 October 2021 02:35

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখিমপুরে বিজেপির পতাকা লাগানো গাড়ির চাকায় পিষ্ট হয়ে কৃষক মৃত্যু ঘরে অশান্তির মধ্যেই পাশের রাজ্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের (manoharlal khattar) বিতর্কিত মন্তব্যের ভিডিও  প্রকাশ্যে এল। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে তাঁকে কেন্দ্রের কৃষি আইনের (farm laws) বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের (farmers) মোকাবিলায় স্বেচ্ছাসেবী দল গড়ে লাঠি  (sticks) হাতে তুলে নিয়ে ইটের বদলে পাটকেল (tit for tat) কৌশল নিতে বলতে শোনা গিয়েছে। বিজেপির  কৃষক শাখার সদস্যদের চন্ডীগড়ে নিজের বাসভবনে সভায় ডেকেছিলেন তিনি। সম্প্রতি হরিয়ানার কার্নালে কৃষক বিক্ষোভের জেরে প্রবল অশান্তি হয়েছিল। কৃষকদের মাথা নিশানা করে গুলি চালাতে বলতে শোনা গিয়েছিল এক আইএএস অফিসারকে। আরও পড়ুন----উত্তরপ্রদেশে কৃষকদের পিষে মারল বিজেপির পতাকা লাগানো গাড়ি! পাল্টা আগুন কৃষকদের খট্টারকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, কিছু নতুন নতুন কৃষক সংগঠন তৈরি হচ্ছে। তাদের উস্কে দিতে হবে। বিশেষ করে উত্তর ও পশ্চিম হরিয়ানার জেলাগুলিতে।৫০০,৭০০ বা ১০০০ কৃষক জোগাড় করে ওদের স্বেচ্ছাসেবী করো, তারপর শঠে শাঠ্যং সমাচারেত। এর মানে কী? সামনের লোকজনের কেউ একজন জবাব দিতে  খট্টার যোগ করেন, জ্যয়সে কো ত্যায়সা  (ইটের বদলে পাটকেল), হাতে লাঠি তুলে নাও! কিন্তু এমন করলে যে আইনের প্যাঁচে পড়ার আশঙ্কা আছে, কেউ একজন সেকথা বললে মুখ্যমন্ত্রী বলেন, জামিন নিয়ে ভেবো না। সেটা আমরা দেখে নেব। জেলে এক মাস, দু মাস বা ৬ মাস থাকলে তোমরাই বড় নেতা হয়ে যাবে! গত শনিবার হরিয়ানায় কৃষি আইন বিরোধী আন্দোলনে সামিল কৃষকদের সঙ্গে বিজেপি নেতা-কর্মীদের নতুন করে সংঘর্ষ হয়। ফুঁসছে কৃষকরা। হরিয়ানায় বিজেপি ও জননায়ক জনতা পার্টির নেতাদের বাড়ির বাইরে জড়়ো হন কৃষকরা। ১১ অক্টোবর পর্যন্ত ফসল সংগ্রহ স্থগিত রাখার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে  ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। পুলিশ তাদের মোকাবিলায় জলকামান ব্যবহার করে। শেষ পর্যন্ত চাপের মুখে হরিয়ানা, পঞ্জাবে রবিবার থেকে ফসল সংগ্রহ শুরু হবে বলে ঘোষণা করে কেন্দ্র। শুক্রবার কৃষকরা উপ মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালার ঝাজ্জর জেলার সভাস্থলের দিকে মিছিল করে এগনোর চেষ্টা করলেও তাদের ছত্রভঙ্গ করতে জল কামান কাজে লাগায় পুলিশ। বৃহস্পতিবার কারনালে পুলিশের ব্যারিকেড ভেঙে কৃষকরা ভিতরে ঢুকে পড়লে বিজেপি নেতাদের বৈঠক বন্ধ করে দিতে হয়। গত মাসেই পুলিশের লাঠির ঘায়ে ১০ কৃষক  জখম হন কার্নালে। সেখানকার প্রাক্তন সাব ডিভিশনাল  ম্যাজিস্ট্রেট আয়ুষ সিনহা পুলিশ অফিসারদের নির্দেশ দিয়েছিলেন, কৃষকরা ব্যারিকেড ভাঙলে ওদের মাথা ভেঙে দিন! যা নিয়ে তুমুল শোরগোল হয়।  


```