Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ট্রেনের মধ্যে গাঁজা খাওয়ার অভিযোগ! ভিডিও করে টুইট করলেন যাত্রী, কী উত্তর দিল রেল

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে ধূমপান (smoke) বা মদ্যপান সব ক্ষেত্রেই আইনত নিষিদ্ধ। ভারতীয় সংবিধান অনুযায়ী ট্রেনে (indian railways) জার্নি করার সময়ে এই আইনই প্রযোজ্য। ট্রেনে সিগারেট বা মাদক আইনত খাওয়া যায় না। অথচ ট্রেনের ভরা কামরায় দেখা

ট্রেনের মধ্যে গাঁজা খাওয়ার অভিযোগ! ভিডিও করে টুইট করলেন যাত্রী, কী উত্তর দিল রেল

শেষ আপডেট: 1 March 2023 12:16

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে ধূমপান (smoke) বা মদ্যপান সব ক্ষেত্রেই আইনত নিষিদ্ধ। ভারতীয় সংবিধান অনুযায়ী ট্রেনে (indian railways) জার্নি করার সময়ে এই আইনই প্রযোজ্য। ট্রেনে সিগারেট বা মাদক আইনত খাওয়া যায় না। অথচ ট্রেনের ভরা কামরায় দেখা গেল, সিগারেট-বিড়ি নয়, একেবারে গাঁজার ছিলিমে সুখটান দিচ্ছেন এক তরুণী! টাটানগর-কাটিহার এক্সপ্রেসের কামরার এই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন টাটানগর-কাটিহার এক্সপ্রেসের এক যাত্রী। তাতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের হুডি পরা এক তরুণী এবং তাঁর সঙ্গী ট্রেনের টয়লেটের সামনে অবাধে ধূমপান করে চলেছেন, সেই সঙ্গেই চলছে খোশগল্প। যেন এমনটাই স্বাভাবিক, কোনও অন্যায় কাজই তাঁরা করছেন না!

এখানেই শেষ নয়, অভিযোগকারী ওই যাত্রী দাবি করেন, কেবল ধূমপান নয়। রাতভর গাঁজা খাচ্ছিলেন ওই তরুণী ও তাঁর সঙ্গী। গাঁজার কড়া গন্ধে অসুবিধা হচ্ছিল অনেক যাত্রীরই। তবে বারবার বারণ করা সত্ত্বেও যাত্রীদের আপত্তিতে কান দেওয়ার কোনও প্রয়োজনই মনে করেননি ভিডিওর ওই তরুণী এবং তাঁর সঙ্গী।

দেখে নিন টুইটটি

https://twitter.com/Parmana93518260/status/1630028971600650240?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1630028971600650240%7Ctwgr%5Eb7bfe2ecced15215c2e3a03b64a9fe36c56660db%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fbuzz%2Fwatch-on-tatanagar-katihar-express-women-caught-on-camera-smoking-marijuana-7186177.html

ওই যাত্রী এ-ও জানিয়েছেন, ভিডিওয় দেখা যাওয়া ওই মহিলা এবং তাঁর সঙ্গী আসানসোল থেকে উঠেছিলেন ট্রেনে। সারারাত তাঁরা ধূমপানে মশগুল ছিলেন। ক্ষুব্ধ সেই যাত্রী তাঁর টুইটে ট্যাগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণকেও। ওই টুইটেই দেখা যায়, ভারতীয় রেলের তরফে রিপ্লাই করা হয়েছে, ওই ট্রেনের নম্বর এবং অভিযুক্ত যাত্রীর পিএনআর নম্বর চাওয়া হয়েছে। এখন দেখার বিষয়, ওই ধূমপানরত তরুণী এবং তাঁর সঙ্গীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় রেল কর্তৃপক্ষ।

মহিলাদের আইপিএলের টিকিটের দাম ১০০ টাকা, উদ্বোধনে মঞ্চ মাতাবেন কৃতি ও কিয়ারা


```