Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আইসিএসই, আইএসসি দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা হবে অফলাইনে, দিনক্ষণ জানাল বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই প্রথম সেমেস্টারের ফল জানা যাবে খুব তাড়াতাড়ি। এর মধ্যেই আইসিএসই ও আইএসসি দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা কবে হবে তার দিনক্ষণ জানাল বোর্ড। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) জানিয়েছে, দ্বিতীয় স

আইসিএসই, আইএসসি দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা হবে অফলাইনে, দিনক্ষণ জানাল বোর্ড

শেষ আপডেট: 15 February 2022 05:18

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই প্রথম সেমেস্টারের ফল জানা যাবে খুব তাড়াতাড়ি। এর মধ্যেই আইসিএসই ও আইএসসি দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা কবে হবে তার দিনক্ষণ জানাল বোর্ড। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) জানিয়েছে, দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হবে ২৬ এপ্রিল। পরীক্ষাকেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। কোভিড বিধি মেনে অফলাইনে পরীক্ষার ব্যবস্থা করেছে বোর্ড। করোনা বিধি মেনে গত বছর নভেম্বরে প্রথম সেমেস্টার পরীক্ষা হয়। কাউন্সিল আগে জানিয়েছিল অনলাইনে পরীক্ষা হতে পারে। কিন্তু পরে জানানো হয়, অফলাইনে পরীক্ষা নেওয়ারই পক্ষপাতী অনেকে। পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দিতে পারবে। আইসিএসই পরীক্ষার ইংরাজি, অর্থনীতি ও বায়োলজির পরীক্ষা হবে ১ ঘণ্টা, বাকি পেপার যেমন অঙ্ক ও হিন্দির জন্য রাখা হয়েছে দেড় ঘণ্টা সময়। দ্বাদশের সব পেপারের জন্যই সময় দেড় ঘণ্টা করে। প্রথমে অনলাইনে পরীক্ষা হওয়ার কথা হলেও নানা জায়গায় ইন্টারনেট সমস্যার জন্য অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে কাউন্সিল। সেক্ষেত্রে স্কুলগুলিতে কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে। পারস্পরিক দূরত্ব মেনে পরীক্ষার্থীদের বসানো হবে। বোর্ডের সিলেবাসেও কিছু বদল আনা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, এবছর থেকে দুটি সেমিস্টারে সেশনকে ভাগ করা হবে। প্রতিটি সেমিস্টারে সিলেবাসের ৫০ শতাংশ রাখা হবে।

```