Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিমান চলাচল শুরু হলে এয়ারপোর্টের প্রতি গেটেই থার্মোমিটার হাতে দাঁড়িয়ে থাকবেন কর্মীরা

দ্য ওয়াল ব্যুরো : লকডাউনের পরে বিমান চলাচল শুরু হলেও যাত্রীদের মানতে হবে কয়েকটি নতুন নিয়ম। করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য সিআইএসএফ ওই নির্দেশিকা তৈরি করেছে। তাতে বলা হয়েছে, যাত্রীদের রিপোর্টিং টাইম বাড়িয়ে ১২০ মিনিট পর্যন্ত করা হতে পারে

বিমান চলাচল শুরু হলে এয়ারপোর্টের প্রতি গেটেই থার্মোমিটার হাতে দাঁড়িয়ে থাকবেন কর্মীরা

শেষ আপডেট: 13 April 2020 12:00

দ্য ওয়াল ব্যুরো : লকডাউনের পরে বিমান চলাচল শুরু হলেও যাত্রীদের মানতে হবে কয়েকটি নতুন নিয়ম। করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য সিআইএসএফ ওই নির্দেশিকা তৈরি করেছে। তাতে বলা হয়েছে, যাত্রীদের রিপোর্টিং টাইম বাড়িয়ে ১২০ মিনিট পর্যন্ত করা হতে পারে। তাতে তাঁরা সহজে বিমানবন্দরের সবক’টি চ্যানেল দিয়ে পার হতে পারবেন। আগামী দিনে যাত্রীদের নির্দিষ্ট করে বলে দেওয়া হবে, তাঁরা যেন সংক্রমণ থেকে বাঁচার জন্য প্রস্তুত হয়ে আসেন। বিমান বন্দরে চেক ইন কাউন্টার এমনভাবে খোলা হবে যাতে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় থাকে। অর্থাৎ দু’টি কাউন্টারের মধ্যে যথেষ্ট জায়গা থাকবে। যাত্রীরা বিমানের মধ্যে সিটে বসার আগে ফ্লাইট ক্রুরা তাঁদের স্যানিটাইজার দেবেন। এয়ারলাইন্স যাত্রীদের কাছে জানতে চাইবে, তাঁরা গত এক মাসে বাড়িতে বা হাসপাতালে কোয়ারান্টাইন হয়ে ছিলেন কিনা। বিমানবন্দরের ভিতরেই মাস্ক ও গ্লাভস বিক্রি করা হবে। এক মাসের মধ্যে যাঁরা বাড়িতে অথবা হাসপাতালে কোয়ারান্টাইন হয়ে থেকেছেন, তাঁদের জন্য স্পেশাল চেকিং-এর ব্যবস্থা করা হবে। বিমানবন্দরে ঢোকা ও বেরোনর প্রতিটি পথে একজন করে কর্মী থার্মোমিটার হাতে দাঁড়িয়ে থাকবেন। বিমানবন্দরের মধ্যে একাধিক জায়গা থেকে পাওয়া যাবে স্যানিটাইজার। এয়ারপোর্ট অপারেটরদের বলা হয়েছে, বিমানবন্দরে ঢোকার আগে স্যানিটাইজিং টানেলের ব্যবস্থা করা যায় কিনা, সেকথা ভেবে দেখতে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ২৪ মার্চ থেকে ভারতে জারি হয়েছে লকডাউন। বন্ধ রয়েছে যাত্রীবাহী বিমানের চলাচল। এর পরে লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। সেই সময় দেশের অভ্যন্তরে বিমান চলাচলে কিছু ছাড় দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার। ভারতে কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই ভাইরাস সংক্রামিতের সংখ্যা দু’হাজার ছুঁতে চলেছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই সংক্রমণে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। নতুন আক্রান্ত অন্তত ২২৪ জন। মহারাষ্ট্রের পরেই সংক্রমণ ও মৃতের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান। দিল্লিতে আক্রান্তের সমখ্যা ১১৫৪। মৃত্যু হয়েছে ২৪ জনের। তামিলনাড়ুতেও সংক্রমণের সংখ্যা হাজার ছুঁয়েছে। সেই সঙ্গে তেলঙ্গানা (৫০৪), উত্তরপ্রদেশ (৪৮৩), অন্ধ্রপ্রদেশেও (৪২৭)আক্রান্তের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল অর্থাৎ রবিবার সকালের বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, তখনও পর্যন্ত বাংলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। সোমবার সকালের বুলেটিনে দেখা গেল তা বেড়ে দাঁড়িয়েছে ১৫২। একদিনের মধ্যে করোনা পজিটিভের সংখ্যার বৃদ্ধি বাংলায় এর আগে হয়নি।

```