দ্য ওয়াল ব্যুরো: হিন্দু মন্দির, (hindu temples) ধর্মস্থানগুলিকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত করার দাবি তুললেন স্বাধ্বী প্রজ্ঞা (sadhvi pragya)। এই দাবিতে প্রয়াগরাজে কুম্ভ মেলার সময় গঠিত ভারত ভক্তি আখড়া প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি পালন করব বলে জানিয়েছেন ভোপালের বিজেপি সাংসদ (bhopal mp)। ভোপালে সংগঠনের নতুন অফিসের সূচনা করে তিনি বলেছেন, আমাদের (হিন্দু) স্থানগুলি (মন্দির, ধর্মস্থান) সরকারের নিয়ন্ত্রণে রয়ে গিয়েছে। জেলা কালেক্টর মন্দির কমিটির চেয়ারম্যান। হিন্দু মন্দিরে বড় অঙ্কের টাকা সহ যত ডোনেশন (donations) জমা পড়ে, সব সংখ্যালঘু (minorities), বিধর্মীদের (bidharmi) কাছে চলে যাচ্ছে। ভারত ভক্তি আখড়া মন্দিরের ওপর সরকারি নিয়ন্ত্রণের বিরোধী, এর বিরুদ্ধে লড়বে, বিক্ষোভ দেখাবে, দাবি করবে সরকার আমাদের সব মন্দিরের নিয়ন্ত্রণ ছেড়ে দিক। হিন্দুরাই তাদের নিজেদের মন্দির নিয়ন্ত্রণ, রক্ষা, উন্নতি করবে বলে জানান তিনি। দাবি করেন, মন্দিরে যত ডোনেশন পড়ে, সব হিন্দুদের কল্যাণে খরচ করা উচিত। প্রজ্ঞা বলেন, ভোপালে আখড়ার অফিস হবে ধর্মীয় কার্যকলাপ, দেশ, জাতীয়তাবাদ রক্ষার কেন্দ্র।
২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত প্রজ্ঞা অতীতে বেফাঁস মন্তব্য করে অনেকবারই বিতর্কে জড়িয়ে ক্ষমা চেয়েছেন। মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেবতার আসনে বসিয়েও সমালোচিত হয়ে ক্ষমা চাইতে হয় তাঁকে। ২৬/১১র মুম্বই সন্ত্রাসে নিহত আইপিএস কর্তা হেমন্ত কারকারে সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন তিনি। বলেন, কারকারে জঙ্গি হামলায় প্রাণ দিয়ে শহিদ হননি, মারা গিয়েছেন তাঁর অভিশাপে!