Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মেয়ে হয়েছে, আনন্দে বিনা পয়সায় গোলগাপ্পা খাওয়ালেন ভোপালের ভেন্ডর

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি বলয়ের (hindi heartland) রাজ্যগুলিতে ধর্ষণ, (rape) শ্লীলতাহানি, (molestation) পুত্রসন্তান জন্ম দিতে না পারায় বধূর ওপর নির্যাতন,  কন্যাভ্রুণ হত্যা যেন গা  সওয়া হয়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই সংবাদপত্রের পৃষ্ঠায়  জায়গা কর

মেয়ে হয়েছে, আনন্দে বিনা পয়সায় গোলগাপ্পা খাওয়ালেন ভোপালের ভেন্ডর

শেষ আপডেট: 13 September 2021 04:32

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি বলয়ের (hindi heartland) রাজ্যগুলিতে ধর্ষণ, (rape) শ্লীলতাহানি, (molestation) পুত্রসন্তান জন্ম দিতে না পারায় বধূর ওপর নির্যাতন,  কন্যাভ্রুণ হত্যা যেন গা  সওয়া হয়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই সংবাদপত্রের পৃষ্ঠায়  জায়গা করে নেয় এমন খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি পড়াও, বেটি বাঁচাও কর্মসূচির মর্মবস্তুকে হয়তো অনেকেই উপলব্ধি করতে পারেননি। কিন্তু উল্টো ছবিটাও আছে।  চেতনার আলো ফুটছে অনেকের মনে, নইলে কেউ নিজের মেয়ের জন্ম হওয়ার (girl child) খবরে বাঁধনহারা আনন্দে প্রতিবেশীদের গোলগাপ্পা (golgappa) খাওয়ায় বিনা পয়সায়! মধ্যপ্রদেশের ভোপালের আঁচল গুপ্তা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী(vendor)। ১৪ বছর ধরে কোলারেই গাড়ি নিয়ে ঘুরে ঘুরে পানপুরী, গোলগাপ্পা বেচছেন। কষ্ট করেই দিন চলে। সম্প্রতি তাঁর স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ঘরে লক্ষ্মী এসেছে, সেই আনন্দে রবিবার ভোপালের  কোলার এলাকায় গোলগাপ্পার স্টল বসিয়ে প্রতিবেশীদের খাওয়ান। কোনও পয়সা নেননি। অনেকেই জানতেন না, কোন আনন্দে আঁচল দিলদরিয়া হয়ে গোলগাপ্পা খাওয়াচ্ছেন। কারণ জানার পর তাঁরাও তাঁর মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন যখন, তখন ভগবানের কাছে নাকি কন্যাসন্তান প্রার্থনা করেছিলেন আঁচল। মনের কথা ঠিক শুনেছেন ভগবান,  স্বপ্নপূরণ হয়েছে। তাই খুশির বাঁধ ভেঙেছে তাঁর।

```