Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দীপাবলির দুঃসংবাদ, গ্যাসের দাম ফের বাড়ল ২৬৫ টাকা! বাড়ছে রেস্তরাঁয় খাওয়ার খরচও

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মরসুমে একাধিক কারণে শাকসব্জির দাম চড়া। পেট্রল, ডিজেলের দাম সেঞ্চুরি পার করেও প্রায় প্রতিদিনই বাড়ছে। সামনেই দেওয়ালি (diwali)। তার রোশনাই, আলো ঝলমল সন্ধ্যার আনন্দে  মেতে ওঠার মুখে বড় দুঃসংবাদ (shock)। আজই ২৬৫ টাক

দীপাবলির দুঃসংবাদ, গ্যাসের দাম ফের বাড়ল ২৬৫ টাকা! বাড়ছে রেস্তরাঁয় খাওয়ার খরচও

শেষ আপডেট: 1 November 2021 04:40

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মরসুমে একাধিক কারণে শাকসব্জির দাম চড়া। পেট্রল, ডিজেলের দাম সেঞ্চুরি পার করেও প্রায় প্রতিদিনই বাড়ছে। সামনেই দেওয়ালি (diwali)। তার রোশনাই, আলো ঝলমল সন্ধ্যার আনন্দে  মেতে ওঠার মুখে বড় দুঃসংবাদ (shock)। আজই ২৬৫ টাকা বাড়ল (price hike) বাণিজ্যিক কারণে (commercial use) ব্যবহার করা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (lpg)! সংসার চালানোর এলপিজির দামও পাল্লা দিয়ে বাড়ছে ক্রমাগত। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির চাপে পকেটে টান আমআদমির।  বাণিজ্যিক কারণে ব্যবহৃত রান্নার গ্যাসের  দাম এক ধাক্কায় ২৫০ টাকার বেশি উঠে যাওয়ার অর্থ, হোটেল, রেস্তোরাঁয় খাওয়ার শখ মেটাতে গেলে খরচ বাড়বে। যাঁরা হোম ডেলিভারির মাধ্যমে খাবার আনিয়ে খান, তাঁদের খরচও বাজেট ছাড়িয়ে যাবে। ২৬৫ টাকা বাড়ার পর কলকাতায় খাবারের দোকানে ব্যবহার করা ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ২০৭৩.৫০ টাকা। দিল্লিতেও তার দাম ২ হাজার টাকা ছাড়িয়েছে। তার দাম এতদিন ছিল ১৭৩৩ টাকা। মুম্বইয়ে ছিল ১৬৮৩ টাকা। এবার হচ্ছে ১৯৫০ টাকা। চেন্নাইয়ে হচ্ছে ২১৩৩ টাকা। কলকাতায় ঘরোয়া কাজে ব্য়বহার করা এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯২৬ টাকায়। তা যে কোনওদিন বেড়ে যেতে পারে চলতি প্রবণতার সঙ্গে তাল রেখে। পর্যবেক্ষক মহলের অভিমত, অশোধিত তেলের দাম বৃদ্ধির ধাক্কাতেই বাড়ছে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম। শীঘ্রই তা ১০০০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চলতি বছরে ঘরোয়া রান্নার গ্যাসের দাম জানুয়ারিতে ছিল সিলিন্ডারপিছু ৬৯৪ টাকা। তারপর ৮ দফায় তার দাম বেড়েছে। ভারতে এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির পিছনে যে দুটি ফ্যাক্টর কাজ করে, সেগুলি হল আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আর ডলার-টাকার বিনিময় হার। বেন্ট অশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেলপিছু ৮৪ মার্কিন ডলারের আশেপাশে। শুক্রবার  ডলার-টাকার বিনিময় হার ছিল ৭৪.৮৮। চলতি নিয়ম অনুসারে  দেশে বছরে ১৪.২ কেজির ১২টি সিলিন্ডার ভরতুকি দামে পাওয়া যায়। এর বেশি কিনতে হলে বাজার দর বা ভরতুকিহীন দাম দিতে হবে।


```