Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিহারে পেট্রোলের দাম ১০০ ছু্ঁল, 'ডবল ইঞ্জিন সরকারকে অভিনন্দন', কটাক্ষ লালুপ্রসাদের

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরব আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। বিহারে পেট্রোলের দাম সব জেলাতেই ১০০-র মাত্রা ছুঁয়ে ফেলেছে। এদিন তা নিয়েই টুইট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিহারে এখন ক্ষমতায় রয

বিহারে পেট্রোলের দাম ১০০ ছু্ঁল, 'ডবল ইঞ্জিন সরকারকে অভিনন্দন', কটাক্ষ লালুপ্রসাদের

শেষ আপডেট: 28 June 2021 15:28

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরব আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। বিহারে পেট্রোলের দাম সব জেলাতেই ১০০-র মাত্রা ছুঁয়ে ফেলেছে। এদিন তা নিয়েই টুইট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিহারে এখন ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পরিচালিত জনতা দল (ইউনাইটেড) সরকার। এই দল এনডিএ জোটের শরিক। ফলে সরাসরি বিজেপি সরকার না হলেও বিহারের সরকারকে একপ্রকার ডবল ইঞ্জিন বলাই যায়। এদিন লালুপ্রসাদ যাদব টুইটে লিখেছেন, 'বিহারের ডবল ইঞ্জিন সরকার দ্বিগুণ শক্তিশালী হয়ে সবকটি জেলায় পেট্রোলের দাম ১০০টাকা করেছে। এর জন্য সরকারকে আমার হার্দিক শুভকামনা জানাচ্ছি।' বস্তুত প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব জেল খেটেছেন বহুদিন। দিন কয়েক আগেই কারাবাস থেকে মুক্তি পেয়েছেন তিনি। দীর্ঘদিন প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি তাঁকে। লালুপ্রসাদ যাদবের আজকের টুইট একথা প্রমাণ করল আবার রাজনীতির আঙিনায় সক্রিয় হতে শুরু করেছেন আরজেডি প্রধান। সরকারের বিরুদ্ধে তোপ দাগতে তৈরি তিনি। উল্লেখ্য লালুপ্রসাদ যাদব জেলে থাকলেও বিহারের গত বিধানসভা নির্বাচনে আরজেডির তরফে লড়েছেন তাঁর ছেলে তেজস্বী যাদব। এমনকি ভোটে তিনি জিততে না পারলেও বেশ ভাল ফলই করেছেন। তারপর জেল থেকে বেরিয়েছেন লালুও। দেশের একাধিক প্রান্তেই পেট্রোল ডিজেলের দামে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বহু জায়গায় ১০০-র গণ্ডি পেরিয়েছে পেট্রোল। লাগাতার এই মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন একাধিক বিরোধী নেতারা। সেই দলেই এবার নাম লেখালেন লালুপ্রসাদ যাদব।

```