Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কর চাপিয়ে পেট্রল, ডিজেলের দাম বাড়ানো  তোলাবাজি!  মোদী সরকারকে আক্রমণ চিদম্বরমের

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রল, ডিজেলের (petrol, diesel) ওপর কর (tax) চাপিয়ে জ্বালানির দাম বাড়াচ্ছে, সেটা তোলাবাজি (extortion)। বললেন পি চিদম্বরম (chidambaram)। প্রাক্তন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা সংবাদ

কর চাপিয়ে পেট্রল, ডিজেলের দাম বাড়ানো  তোলাবাজি!  মোদী সরকারকে আক্রমণ চিদম্বরমের

শেষ আপডেট: 16 October 2021 04:12

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রল, ডিজেলের (petrol, diesel) ওপর কর (tax) চাপিয়ে জ্বালানির দাম বাড়াচ্ছে, সেটা তোলাবাজি (extortion)। বললেন পি চিদম্বরম (chidambaram)। প্রাক্তন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা সংবাদ সংস্থার কাছে ব্যাখ্যা করেছেন, কোনও ভোক্তা পেট্রলের জন্য লিটার পিছু ১০২ টাকা দিলে, ৪২ টাকা যায় তেল কোম্পানিগুলির ঘরে। তার মধ্যে ধরা আছে অশোধিত তেলকে জ্বালানিতে পরিণত করার খরচ, কর বাবদ কেন্দ্রের ঘরে যায় ৩৩ টাকা। রাজ্য পায় ২৪ টারা। ৪ টাকা ডিলার। ১০২ টাকার মধ্যে ৩৩ টাকা মানে প্রায় ৩৩ শতাংশ। আমার মতে, এটা তোলাবাজি! আন্তর্জাতিক তেলের বাজারে তেলের দাম তিন বছরে সর্বোচ্চ হয়েছে ৮৫ ডলার প্রতি ব্যারেল। তার ধাক্কায় বেড়েই চলেছে  দেশে পেট্রল, ডিজেলের দাম। তাই কেন্দ্রকে আক্রমণ চিদম্বরমের। সংবাদ সংস্থা রয়টার্সের সংযোজন, করোনা বিধিনিষেধ শিথিল হওয়ার ফলে যাতায়াতে বিধিনিষেধ শিথিল হচ্ছে। জ্বালানির চাহিদা বাড়ছে। আগামী কয়েক মাসে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি দেখা যেতে পারে। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানায়, তেলের চাহিদা দৈনিক ৫লক্ষ ব্যারেল বাড়তে পারে।  গতকাল শুক্রবারও ঘরোয়া বাজারে পেট্রল,  ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে রাজধানীতে লিটারপিছু ছিল ১০৫.১৪ টাকা ও ৯৩.৮৭ পয়সা যথাক্রমে। তাঁর দেখা এতগুলি সরকারের মধ্যে প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন সরকারকে ‘সবচয়ে লোভী’ বলে কটাক্ষ করে চিদম্বরম বলেন, অর্থবহ, ইতিবাচক লক্ষ্যে কর বাড়ানো উচিত এবং কেন্দ্রের উচিত খরচের সংস্থান করতে রাজস্ব আদায়ে একটি মাত্র উত্সের ওপর ভরসা না করা। পেট্রল, ডিজেলের ওপর কর পশ্চাদমুখী পদক্ষেপ  কেননা জ্বালানির ওপর গরিব,  বড়লোককে সমান পরিমাণ কর দিতে হচ্ছে! প্রসঙ্গত, ইন্ডিয়ান অয়েল,  ভারত পেট্রলিয়াম, হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো সরকারি তেল সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ও ডলার-টাকার বিনিময় হারের ওপর বিচার করে দৈনিক ভিত্তিতে জ্বালানির দাম সংশোধন করে।        

```