Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বিসর্জন দেখতে গিয়েছিলেন বাসিন্দারা, ফিরে দেখলেন ঘর ফাঁকা করেছে চোর, চুঁচুড়ায় হুলস্থুল

সোমবার রাতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখতে গিয়েছিল এলাকার কয়েকটি পরিবার।ভোরে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। খোয়া গিয়েছে সর্বস্ব।

বিসর্জন দেখতে গিয়েছিলেন বাসিন্দারা, ফিরে দেখলেন ঘর ফাঁকা করেছে চোর, চুঁচুড়ায় হুলস্থুল

আলমারি ভেঙে সর্বস্ব চুরি

শেষ আপডেট: 12 November 2024 15:35

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গত কয়েক দিনে পরপর মারা গেছে ছয় থেকে সাতটি পথকুকুর। অস্বাভাবিক লাগলেও তেমন মাথা ঘামাননি পাড়ার কেউ। সোমবার রাতে পাড়ায় পরের পর দুঃসাহসিক চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই সকলের অনুমান চুরি হয়েছে রীতিমতো পরিকল্পনা করেই। সোমবার রাতভর জগদ্ধাত্রীর ভাসান দেখে ফিরে মাথায় হাত পড়ে চুঁচুড়ার কাপাসডাঙার বাসিন্দাদের। দেখেন ঘরের তালা ভেঙে সর্বস্ব নিয়ে গেছে চোর।

সোমবার রাতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখতে গিয়েছিলেন এলাকার কয়েকটি পরিবার।ভোরে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। খোয়া গিয়েছে সর্বস্ব। তাঁরা জানান, তারক চন্দ নামে এক প্রৌঢ়ের ঘরে ঘুমের ওষুধ স্প্রে করে ঘরের জিনিস লুট করে চোরের দল। এভাবে কুকুর মেরে, স্প্রে করে ঘুম পারিয়ে পরের পর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় চুঁচুড়ার কাপাসডাঙায়। 

তাপস পাল, তারক দাস নামে আরও দুই গৃহস্থের ঘর সাফ করে চোর। কয়েকটি বাড়িতে তালা ভাঙার চেষ্টা হয়। চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে কাপাসডাঙা সতীন সেন স্কুলের পাশে বাড়িগুলিতে হানা দিয়েছিল চোর। সব বাড়ি যে ফাঁকা ছিল এমনটা নয়। যারা ভাসান দেখতে গিয়েছিলেন তাঁরা ফিরে দেখেন চুরি হয়েছে। যারা বাড়িতেই ছিলেন তারা কেউ টের পাননি। অনুমান ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রীনা বিশ্বাস বলেন, "গত কয়েক দিনে ছয় সাতটি কুকুর মারা যায় অস্বাভাবিকভাবে। বহিরাগত দেখলেই কুকুরগুলি চেঁচাত। এখন বুঝতে পারছি  এটা একটা পরিকল্পনা ছিল।" তারক চন্দ বলেন, "আমি ঘুমিয়ে ছিলাম। কিছু একটা স্প্রে করে।আমি সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না। এখনও মাথা ধরে আছে। ঘরে কটু গন্ধও রয়েছে।"

পিয়ালী চন্দ নামে এক বাসিন্দা জানান,আলমারি তছনছ করে গয়না টাকা নিয়ে গেছে। কত টাকার জিনিস তা হিসাব করা হয়নি। তাপস পাল জানান, তাঁর আলমারি থেকে নগদ ৭৬ হাজার টাকা, ভরি দশেক সোনার গয়না, পঞ্চাশ গ্রাম রুপোর কয়েন চুরি হয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। চুঁচুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


```