Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গর্ভে থাকতেই পড়ানো হবে গীতা, রামায়ণ! সংস্কারী সন্তানের জন্ম দেবেন প্রসূতি, আজব দাবি আরএসএস-এর

দ্য ওয়াল ব্যুরো: মহাভারতে অভিমন্যু সুভদ্রার গর্ভেই (pregnant) জেনে ফেলেছিলেন চক্রব্যুহে প্রবেশের কৌশল। কিন্তু এ যুগেও কি জন্মাতে পারে তেমন অভিমন্যু, যে গর্ভে থাকতেই সংস্কারী হয়ে উঠবে? এই কারণেই সম্প্রতি প্রসূতি মা’দের (pregnant women) জন

গর্ভে থাকতেই পড়ানো হবে গীতা, রামায়ণ! সংস্কারী সন্তানের জন্ম দেবেন প্রসূতি, আজব দাবি আরএসএস-এর

শেষ আপডেট: 6 March 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো: মহাভারতে অভিমন্যু সুভদ্রার গর্ভেই (pregnant) জেনে ফেলেছিলেন চক্রব্যুহে প্রবেশের কৌশল। কিন্তু এ যুগেও কি জন্মাতে পারে তেমন অভিমন্যু, যে গর্ভে থাকতেই সংস্কারী হয়ে উঠবে? এই কারণেই সম্প্রতি প্রসূতি মা’দের (pregnant women) জন্য ‘গর্ভ সংস্কার’ ব্যায়াম চালু করেছে আরএসএস (RSS)। 

আরএসএস জাতীয় সংস্থার সভাপতি মাধুরী মারাঠে সোমবার সংবাদমাধ্যমকে জানান, মুল্যবোধ এবং জাতীয়তাবোধ জন্ম থেকেই যাতে বিকশিত হয়, সেই কারণে গর্ভের সন্তানদের জন্য ‘গর্ভ সংস্কার’ ব্যায়াম প্রকল্প চালু করতে চলেছেন তাঁরা। 

কিন্তু কতটা বৈজ্ঞানিক এই প্রকল্প?

আরএসএস সভাপতির মতে, শিশুরা গর্ভে থাকাকালীন প্রায় ৫০০ শব্দ শিখতে পারে। ফলে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আয়ুর্বেদ চিকিৎসক এবং যোগব্যায়াম প্রশিক্ষকদের তত্ত্বাবধানেই নাকি আয়োজন করা হয়েছে এই ‘গর্ভ সংস্কার’ প্রকল্পের। 

এই প্রকল্পের অধীনে যে সকল প্রসূতি মায়েরা অন্তর্ভুক্ত হবেন, তাঁদের প্রত্যেককেই গীতা এবং রামায়ণ থেকে পাঠ করে শোনানো হবে। পাশাপাশি, নিয়মিত যোগ ব্যায়ামের প্রশিক্ষণও দেওয়া হবে। তবে শুধু গর্ভবতী মায়েরাই নন, এই প্রকল্পের অধীনে সেইসব মা-রাও অংশ নিতে পারবেন, যাঁদের শিশুদের বয়স দু’বছর। 

এই প্রকল্প নিয়ে যথেষ্ট আশার সুর শোনা গেছে আরএসএস সভাপতির গলায়। তাঁর কথায়’ ‘এই প্রকল্পের ফলে শিশুরা জন্ম থেকেই সাংস্কৃতিক এবং ধার্মিক পরিমণ্ডলে থাকবে। ফলে তাদের মধ্যে মূল্যবোধ সহজেই জন্ম নেবে। তারা প্রত্যেকেই সংস্কারী হয়ে উঠবে।’

দোলেই দিল্লিযাত্রা কেষ্টর, গ্রেফতার হয়েছিলেন রাখিতে


```