Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দিল্লি দাঙ্গা মামলায় নতুন করে জামিনের আর্জি পেশ খালিদের

দ্য ওয়াল ব্যুরো: ২০২০র দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় (delhi riot conspiracy case) আগের জামিনের (bail plea) আবেদন তুলে নিয়ে একটি নতুন আবেদন পেশ করলেন সন্ত্রাস দমন আইন ইউএপিএ-তে (uapa) গ্রেফতার উমর খালিদ (umar khalid)। দিল্লি পুলিশ খালিদের

দিল্লি দাঙ্গা মামলায় নতুন করে জামিনের আর্জি পেশ খালিদের

শেষ আপডেট: 6 September 2021 16:12

দ্য ওয়াল ব্যুরো: ২০২০র দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় (delhi riot conspiracy case) আগের জামিনের (bail plea) আবেদন তুলে নিয়ে একটি নতুন আবেদন পেশ করলেন সন্ত্রাস দমন আইন ইউএপিএ-তে (uapa) গ্রেফতার উমর খালিদ (umar khalid)। দিল্লি পুলিশ খালিদের আগের পিটিশনটি বহাল রাখা নিয়ে আপত্তি তোলায় নতুন করে আবেদন জানালেন তিনি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্রনেতার হয়ে সিনিয়র অ্যাডভোকেট ত্রিদীপ পাইস অতিরিক্ত দায়রা বিচারক অমিতাভ রাওয়াতকে  বলেন, পুলিশ আপত্তি তোলায় ফৌজদারি দণ্ডবিধির ৪৩৯ অনুচ্ছেদের আওতায় জামিন চেয়ে পেশ করা আবেদনের পরিবর্তে ৪৩৭ ধারায় আবেদন জানানো হয়েছে। আরও পড়ুন-----বুমরা, শার্দূল আগুনে ঝলসে গেলেন রুটরা, ওভালে দুরন্ত প্রত্যাবর্তন টিম কোহলির   পুলিশের প্রতিনিধিত্ব করা বিশেষ সরকারি কৌঁসুলি অমিত প্রসাদ নতুন আবেদনেও আপত্তি করেন, যাতে সরকারপক্ষের বিরুদ্ধে দেরি করিয়ে দেওয়ার কৌশল নেওয়ার অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, আপনাদের অন্তর্বর্তী আবেদনে অভিযোগ  তোলা হয়েছে যে, সরকারপক্ষের তোলা আপত্তিগুলো দেরি করিয়ে দেওয়ার কৌশল। সরকারপক্ষকে এভাবে দেখানোটা ন্যয্য নয়। অমিত প্রসাদ বলেন, যে আদালত আবেদন শুনছে, সেটি ইউএপিএ আইনে গঠিত বিশেষ আদালত এবং ফলতঃ ফৌজদারি দণ্ডবিধির ৪৩৭ অনুচ্ছেদে ম্যাজিস্ট্রেটের আদালতের যাবতীয় ক্ষমতা সেই আদালত প্রয়োগ করে। অতিরিক্ত দায়রা বিচারক খালিদের নতুন জামিনের আবেদনের ব্যাপারে পুলিশের বক্তব্য জানতে চান, ৮ সেপ্টেম্বর পরের শুনানির দিন ধার্য্য করেন। গত ৩ সেপ্টেম্বর শেষ শুনানির দিন খালিদ আদালতে বলেন, এই মামলায় পেশ  করা চার্জশিটে কোনও তথ্যগত ভিত্তি ছাড়াই আজগুবি অভিযোগ তোলা হয়েছে। পড়ে মনে হচ্ছে, এটা কোনও ওয়েব সিরিজ, নিউজ চ্যানেলের স্ক্রিপ্ট। অন্যদিকে  জামিনের আবেদনের কোনও মেরিট বা বৈধতা নেই বলে আগে দাবি করেছিল দিল্লি পুলিশও, মামলায় পেশ করা চার্জশিটের প্রসঙ্গ টেনেই আদালতে তারা খালিদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে মামলা হয়, এটা দেখাবে।


```