Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতার স্ত্রী! ভিডিও ভাইরাল হতেই থানা ঘেরাও

গত ১৪ জুলাই দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের গণতন্ত্র কলোনিতে রাকেশ বাদ্যকর নামে এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয়। স্থানীয় এক তৃণমূলের নেতা শেখ নবী ও তাঁর স্ত্রী হিরা খাতুন রাকেশকে মারধর করে।

বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতার স্ত্রী! ভিডিও ভাইরাল হতেই থানা ঘেরাও

শেষ আপডেট: 23 July 2024 17:47

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছেন তৃণমূলের নেতার স্ত্রী! এমনই এক ভিডিও ভাইরাল হওয়ায় তোলপাড় শুরু হয়েছে দুর্গাপুরে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। প্রতিবাদে থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভে সামিল হয় বিজেপি। দলের জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিউ টাউনশিপ থানায় বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা। 

বিজেপির অভিযোগ, গত ১৪ জুলাই দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের গণতন্ত্র কলোনিতে রাকেশ বাদ্যকর নামে এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয়। স্থানীয় এক তৃণমূলের নেতা শেখ নবী ও তাঁর স্ত্রী হিরা খাতুন রাকেশকে মারধর করে। পরে নিউ টাউনশিপ থানা থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ওই বিজেপিকর্মী। এরপর নিউ টাউনশিপ থানার পুলিশ এই মামলার তদন্তে নামে। তারপরে বিজেপি কর্মী রাকেশ বাদ্যকরের ওপর আবারও এই অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী চড়াও হন বলে অভিযোগ। এমনকি বিজেপি কর্মীকে থানায় মামলা করার জন্য গালিগালাজও করা হয়। সে ভাইরাল ভিডিও হতেই বিতর্কের মুখে তৃণমূল। 

অভিযোগ তোলেন নিউটাউনশিপ থানা এলাকায় ত্রাস হয়ে রয়েছে এই অভিযুক্তরা। বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে বলেন,"এর শেষ দেখে ছাড়বো আমরাও। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।"  যদিও অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন," বিজেপি এখন ভুলভাল বকছে। উত্তরপ্রদেশে তো যোগীর পুলিশ রাজ্য চালাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে আইনের শাসন আছে। কোথাও যদি কোনও অপরাধমূলক ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ নিশ্চয় কড়া ব্যবস্থা নেবে।"


```