Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

 অ্যালকোহলমিশ্রিত জল খেয়ে মহিষের মুখে গ্যাঁজলা, মোদীর রাজ্যে নিষিদ্ধ মদের কারবার ফাঁস, গ্রেফতার ৩ চাষি

দ্য ওয়াল ব্যুরো: মহিষ মদ খেয়ে ফেলেছে! চাঞ্চল্য গুজরাতে। ধরা পড়ে গেল বেআইনি মদের কারবার। তিন চাষিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের  রাজ্যে অ্যালকোহলের কারবার সম্পূর্ণ নিষিদ্ধ। মদ তৈরি,  কেনাবেচা, এক জায়গা থেকে আ

 অ্যালকোহলমিশ্রিত জল খেয়ে মহিষের মুখে গ্যাঁজলা, মোদীর রাজ্যে নিষিদ্ধ মদের কারবার ফাঁস, গ্রেফতার ৩ চাষি

শেষ আপডেট: 8 July 2021 17:10

দ্য ওয়াল ব্যুরো: মহিষ মদ খেয়ে ফেলেছে! চাঞ্চল্য গুজরাতে। ধরা পড়ে গেল বেআইনি মদের কারবার। তিন চাষিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের  রাজ্যে অ্যালকোহলের কারবার সম্পূর্ণ নিষিদ্ধ। মদ তৈরি,  কেনাবেচা, এক জায়গা থেকে আরেক জায়গায় মদ পরিবহণ করা পুরোপুরি বেআইনি। ধরা পড়লে চড়া অর্থ জরিমানা, এমনকী কারাবাসও হতে পারে। সেখানেই কিনা এমন কাণ্ড! পুলিশ জানিয়েছে, তিন কৃষক লুকিয়ে চুরিয়ে মদের কারবার চালাচ্ছিল। তারা গর্তের ভিতরে বোতলভর্তি অ্যালকোহল লুকিয়ে রেখেছিল। কয়েকটি বোতল ভেঙে গিয়ে মহিষের খাবার জলে মিশে যায়। মহিষগুলি সেই অ্যালকোহল মিশ্রিত জল খেয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। তাদের মুখ থেকে গ্যাঁজলা বেরতে দেখে এক কৃষক স্থানীয় পশু চিকিত্সকে খবর দেয়। পুলিশ কর্তা দিলীপসিন বলদেব জানিয়েছেন, পশু চিকিত্সক এসে মহিষদের খাবার জল পরীক্ষা করে দেখেন, তা থেকে বিকট গন্ধ বেরচ্ছে, জল রঙিন হয়ে উঠেছে। পরীক্ষা করে জলে অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া যায়। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ার মতো ব্যাপার। তিন কৃষক মুনশাইন নামে এক জাতীয় বেআইনি মদের বোতল গর্তে লুকিয়ে রেখেছিল। কয়েকটি ভেঙে গিয়ে বিপত্তি ঘটে। পশু চিকিত্সক পুলিশকে খবর দেন। তারা এসে মহিষের খাটালে হানা দিয়ে ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা। তিন কৃষককেই গ্রেফতার করে তারা।

```