Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আগে বিজেপি নেতাদের শেখান! ভাগবতকে কটাক্ষ দিগ্বিজয়ের, তোপ ওয়েইসিরও

দ্য ওয়াল ব্যুরো: মোহন ভাগবতের গতকালের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে  রাজনৈতিক মহলে। রবিবার আরএসএসের সংখ্যালঘু শাখা রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান বলেন, কোনও হিন্দু যদি বলেন, এদেশে কোনও মুসলিম থাকবে না, তবে তিনি হিন্দুই

আগে বিজেপি নেতাদের শেখান! ভাগবতকে কটাক্ষ দিগ্বিজয়ের, তোপ ওয়েইসিরও

শেষ আপডেট: 5 July 2021 14:02

দ্য ওয়াল ব্যুরো: মোহন ভাগবতের গতকালের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে  রাজনৈতিক মহলে। রবিবার আরএসএসের সংখ্যালঘু শাখা রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান বলেন, কোনও হিন্দু যদি বলেন, এদেশে কোনও মুসলিম থাকবে না, তবে তিনি হিন্দুই নন। গরু পবিত্র প্রাণী, কিন্তু তাকে রক্ষার নামে যারা অন্যদের পিটিয়ে মারছে, তারা হিন্দুত্ব-বিরোধী কাজই করছে। কোনও পক্ষপাতিত্ব হওয়া উচিত নয়, তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব পথে চলুক। সঙ্গে সঙ্গে শীর্ষ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং 'ভাগবত বিজেপির যে নেতারা মুসলিমদের হেনস্থা  করছেন, তাঁদের এই শিক্ষা দিন' বলে মন্তব্য করেছেন।   একগুচ্ছ ট্যুইট করেছেন তিনি। ভাগবত বিজেপি নেতাদের এটা শেখাতে পারলে তিনি তাঁকে শ্রদ্ধা  করবেন, লিখেছেন দিগ্বিজয়। যদিও সেটা সহজ কাজ নয় বলেও জানিয়েছেন। লিখেছেন, আপনারা হিন্দু, মুসলিমদের মধ্যে এত ঘৃণা, বিদ্বেষ ঢুকিয়েছেন,যা দূর করা সহজ কাজ নয়। সরস্বতী শিশু মন্দির থেকে তার বৌদ্ধিক প্রশিক্ষণ, সর্বত্র সঙ্ঘ মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার বীজ পুঁতেছে, যা উপড়ে ফেলা সোজা হবে না। দিগ্বিজয় ভাগবতকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, প্রমাণ  করুন, উনি যা বলছেন, সত্যিই তা বিশ্বাস করেন, তারপর সেইসব  বিজেপি নেতাদের অবিলম্বে যার যার পদ থেকে সরানোর নির্দেশ দিন, যাঁরা নিরীহ মুসলিমদের হেনস্থা করেছেন। নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথকে দিয়েই শুরু করুন!   পাশাপাশি ভাগবতের মন্তব্যের কড়া নিন্দা করে এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়েইসিও বলেছেন, এই ক্রিমিনালরা গরু, মহিষের পার্থক্য হয়তো জানবে না, কিন্তু জুনেইদ, আখলাক, পেহলু, রাকবর, আলিমুদ্দিন নামগুলিই যথেষ্ট ওদের মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল। এই ঘৃণা হিন্দুত্বেরই সৃষ্টি। এই অপরাধীদের পিছনে হিন্দুত্ববাদী সরকারের মদত আছে।  মুসলিমদের বিরুদ্ধে অতীত অপরাধের দৃষ্টান্ত উল্লেখ করে ক্রুদ্ধ ওয়েইসি বলেন, আলিমুদ্দিনের ঘাতকদের গলায় মালা পরিয়েছিলেন এক কেন্দ্রীয় মন্ত্রী। আখলাকের হত্যাকারীর দেহ মুড়ে দেওয়া হয়েছিল তেরঙ্গা পতাকায়। আসিফের খুনিদের সমর্থনে মহাপঞ্চায়েত বসেছিল, যেখানে এক বিজেপি মুখপাত্র প্রশ্ন তুলেছিলেন, আমরা কি খুনও করতে পারি না! ওয়েইসি এও বলেন, কাপুরুষতা, হিংসা, খুন এগুলি গডসের হিন্দুত্ববাদী ভাবনার অবিচ্ছেদ্য অংশ। মুসলিমদের গণপিটুনি দিয়ে হত্যাও এই ভাবনারই ফল।

```