Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহনের জামিন খারিজের আবেদন বিদ্রোহী দলীয় এমপির, বাতিল সিবিআই আদালতের

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী (andhra cm) ওয়াই এস জগন মোহন রেড্ডির (jaganmohan reddy) বিরুদ্ধে সুবিধা দেওয়া, নেওয়ার অভিযোগ মামলায় জামিন (bail) বাতিলের আবেদন জানিয়ে পেশ করা পিটিশন খারিজ করে দিল হায়দরাবাদের  সিবিআই  মামলার ব

অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহনের জামিন খারিজের আবেদন বিদ্রোহী দলীয় এমপির, বাতিল সিবিআই আদালতের

শেষ আপডেট: 15 September 2021 14:08

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী (andhra cm) ওয়াই এস জগন মোহন রেড্ডির (jaganmohan reddy) বিরুদ্ধে সুবিধা দেওয়া, নেওয়ার অভিযোগ মামলায় জামিন (bail) বাতিলের আবেদন জানিয়ে পেশ করা পিটিশন খারিজ করে দিল হায়দরাবাদের  সিবিআই  মামলার বিচার করা বিশেষ আদালত (special cbi court)। পিটিশনটি  দিয়েছিলেন পশ্চিম গোদাবরী জেলার নরসাপুরমের বিদ্রোহী ওয়াইএসআরসিপি সাংসদ কানুমুরু রঘুরাম কৃষ্ণম  রাজু, গত এপ্রিলে। প্রসঙ্গত, জগনমোহন ওয়াইএসআরসিপি প্রতিষ্ঠাতাও। তিনি জামিনের শর্ত ভেঙে তাঁর বিরুদ্ধে সিবিআই মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন, এহেন অভিযোগে জগনমোহনের জামিন  বাতিলের দাবি করেন বিদ্রোহী সাংসদ। একই মামলায় অভিযুক্ত জগনের ঘনিষ্ঠ সহযোগী ও ওয়াইএসআরসিপি দলের সংসদীয় নেতা ভি বিজয় সাই রেড্ডির জামিন বাতিলের দাবিও করেছিলেন রাজু।  সেই আলাদা পিটিশনও নাকচ করে সিবিআই আদালত। ২০১২য় সিবিআই জগনের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ করা হয়, অন্যদের সঙ্গে ফৌজদারি চক্রান্ত করে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির থেকে ঘুষ নিয়েছেন জগনমোহন।  ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত অবিভক্ত অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ছিলেন তাঁর বাবা প্রয়াত ডঃ রাজশেখর রেড্ডি। তখন তাঁর সরকারের কাছ থেকে অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার বিনিময়ে নানা সংস্থা ও ব্যক্তি জগনের কোম্পানিতে  লগ্নি করেছিলেন। দুপক্ষের মধ্যে একটা লেনদেনের বোঝাপড়া হয়েছিল। জগনের বিরুদ্ধে মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)ও। ২০১২র মে মাসে জগনকে গ্রেফতার করে সিবিআই, ২০১৩র সেপ্টেম্বর জামিনে ছাড়া পান তিনি। ২০১৯এ মে মাসে তিনি অন্ধ্রের মুখ্যমন্ত্রী হন। রাজু পিটিশনে সওয়াল করেন, জগন এই মামলায় একাধিক সহ অভিযুক্তকে বড় বড় পদে বসিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু সিবিআই আদালত রাজুর যুক্তির সঙ্গে সহমত হয়নি। তারা বলেছে, কোনও সাক্ষীই এমন অভিযোগ করেননি যে, জগন ক্ষমতায় আসার পর তাঁদের প্রভাবিত করার বা ভয় দেখানোর চেষ্টা করেছেন। রাজুর আশঙ্কা একেবারেই অমূলক, তার কোনও তথ্যপ্রমাণ নেই। তবে রাজু সিবিআই আদালতের আদেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন, সেখানেও সুবিচার না পেলে সুপ্রিম কোর্টেও যাওয়ার কথা বলেছেন। .    

```