Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাম ছাড়া ভারত অসম্পূর্ণ, রাম, কৃষ্ণের জন্য কী আইন চান সেই বিচারপতি?

দ্য ওয়াল ব্যুরো: গত মাসে গরুর  (cows) মৌলিক অধিকার (fundamental rights) চেয়ে সংসদে সরকারের বিল (bill) আনার দাবি করেছিলেন, গরুকে জাতীয় পশুর (national animal) তকমা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টেরm (allahabad high court) বিচার

রাম ছাড়া ভারত অসম্পূর্ণ, রাম, কৃষ্ণের জন্য কী আইন চান সেই বিচারপতি?

শেষ আপডেট: 11 October 2021 06:28

দ্য ওয়াল ব্যুরো: গত মাসে গরুর  (cows) মৌলিক অধিকার (fundamental rights) চেয়ে সংসদে সরকারের বিল (bill) আনার দাবি করেছিলেন, গরুকে জাতীয় পশুর (national animal) তকমা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টেরm (allahabad high court) বিচারপতি শেখর কুমার যাদব। গোহত্যায় অভিযুক্তের জামিনের আর্জি নাকচ করে ১২ পৃষ্ঠার রায়ে বলেছিলেন, বিজ্ঞানীদের বিশ্বাস, একমাত্র গরুই অক্সিজেন নেয়, ছাড়ে! এবার তাঁর দাবি, রাম, (lord ram) কৃষ্ণকে (lord krishna) সম্মান জানাতে আইন চাই। ভগবান রাম, ভগবান কৃষ্ণ, রামায়ণ, তার রচনাকারী বাল্মিকী, গীতা, তার রচনাকারী মহর্ষ বেদব্যাসকে রাষ্ট্রীয় মর্যাদা (national honour) দিতে সংসদে আইন (law)পাশ হোক। কারণ এঁরাই দেশের সংস্কৃতি, ঐতিহ্য। বিচারপতি সোস্যাল মিডিয়ায় হিন্দু দেবদেবীদের আপত্তিকর ছবি শেয়ার করায় অভিযুক্ত হাথরসের বাসিন্দা জনৈক আকাশ যাদবের  জামিনের আবেদন মঞ্জুর করে  এও বলেন, সংবিধান কাউকে নাস্তিক হওয়ার অনুমতি  দিয়েছে, কিন্তু তার মানে এই নয়,দেবদেবীদের সম্পর্কে আপত্তিকর, অশালীন মন্তব্য করা যায়। গত ৪ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন আকাশ। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে শিশুদের উদ্বুদ্ধ করতে দেশের সব স্কুলে তা আবশ্যিক বিষয় করা হোক, জামিনের রায়ে বলেছেন বিচারপতি। আবেদনকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বিচারপতির মত, দুনিয়ার অনেক দেশেই এমন আচরণে কঠোর সাজার বিধি আছে, সেই তুলনায় ভারতে সাজার মাত্রা বেশ লঘু। ১২ পৃষ্ঠার রায়ে আদালতের অবস্থান ব্যাখ্যা করে বিচারপতি আরও বলেন, সম্প্রতি  দেশের সর্বোচ্চ আদালত রামজন্মভূমি মামলার রায়ে ভগবান রামে আস্থাশীল ভক্তদের পক্ষেই রায় দিয়েছে। রাম ভারতের আত্মা, সংস্কৃতি, ভগরাম রাম ছাড়া ভারত অসম্পূর্ণ। পাশাপাশি আদালত বলেছে, যে দেশে থাকেন, তার দেবদেবী, সংস্কৃতির অপমান না করে বরং শ্রদ্ধা করা উচিত প্রত্যেকের।        

```