Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আমবাসায় ঘরোয়া সভা চলাকালে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: ফের তৃণমূল কংগ্রেসের (tmc meeting) সভায় দুষ্কৃতী (miscreants attack) হামলার অভিযোগ।  রবিবার বিকালে ধলাইয়ের আমবাসার ঘটনায় তৃণমূলের কাঠগড়ায় বিজেপি (bjp)। তৃণমূলের পক্ষ থেকে এ ব্যাপারে আমবাসা যুব মোর্চার মন্ডল সভাপতি মিন্

আমবাসায় ঘরোয়া সভা চলাকালে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

শেষ আপডেট: 6 September 2021 05:18

দ্য ওয়াল ব্যুরো: ফের তৃণমূল কংগ্রেসের (tmc meeting) সভায় দুষ্কৃতী (miscreants attack) হামলার অভিযোগ।  রবিবার বিকালে ধলাইয়ের আমবাসার ঘটনায় তৃণমূলের কাঠগড়ায় বিজেপি (bjp)। তৃণমূলের পক্ষ থেকে এ ব্যাপারে আমবাসা যুব মোর্চার মন্ডল সভাপতি মিন্টু মালাকার সহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আমবাসার চন্দ্রাই ছড়ার বাসিন্দা চন্দ্র মগের বাড়িতে তৃণমূল কংগ্রেসের এক ঘরোয়া সভা হয়। বিকাল পর্যন্ত চলে সভা।তৃণমূলের দাবি, দলীয় সভা শেষে হওয়ার সময়  যুব মোর্চার মন্ডল সভাপতি মিন্টু মালাকারের নেতৃত্বে বাইক বাহিনী হাজির হয় তৃণমূলের ঘরোয়া সভার সামনে।তখনই সামনে দাঁড়িয়ে থাকা বিনোদ দেবনাথের উপর বাইক বাহিনী হামলা করে। বিনোদের চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসে তৃণমূলের অন্যান্য কর্মী-সমর্থকরা এবং পাল্টা বাধা দেয়। বিজেপি’র বাইক বাহিনী পালিয়ে যায়। এই ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে আমবাসা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা রয়েছে আমবাসা এলাকায়। এ ব্যাপারে বিজেপি’র কোনও প্রতিক্রিয়া পাওয়া জায়নি। গতকাল রাতেই আহত বিনোদ দেবনাথের বাড়িতে  যান তৃণমূলের নেতা আশীষ লাল সিংহ। ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও। ফোনে বিনোদ দেবনাথের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন,তৃণমূল নেত্রী সুস্মিতা দেব।স্থানীয় তৃণমূল নেতা আশীষ লাল সিংহ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখ বুজে এই হামলা মেনে নেবে না। তৃণমূল কর্মী-সমর্থকরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে।তবে তৃণমূলের প্রথম সারির কিছু নেতা দূর-দুরান্তে কর্মীরা আক্রান্ত হলে পাশে দাঁড়ান না বলেও ক্ষোভ জানান তাঁরা। তবে আশীষ লাল সিংহ ব্যতিক্রম বলে দাবি তাঁদের।  

```