Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কিশোরীর হাত থেকে ব্যাগ ছিনতাই করে পুকুরে ঝাঁপ! এক ঘণ্টা লুকিয়ে থাকার পরেও রেহাই মিলল না

এক মাস ধরে আসানসোল পুরসভার এসবি গড়াই রোড এবং হটন রোড কাছে ৪৮ নম্বর ওয়ার্ডের সুমথপল্লী, রাসডাঙা, বুধা ও ৪৬ নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে।

কিশোরীর হাত থেকে ব্যাগ ছিনতাই করে পুকুরে ঝাঁপ! এক ঘণ্টা লুকিয়ে থাকার পরেও রেহাই মিলল না

কিশোরীর হাত থেকে ব্যাগ ছিনতাই করে পুকুরে ঝাঁপ!

শেষ আপডেট: 29 August 2024 13:02

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কিশোরীর ব্যাগ ছিনতাই করে পালানোর সময়ে বাইক থেকে পড়ে গেছিল এক দুষ্কৃতী। এলাকাবাসীর তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিল সে। কিন্তু রেহাই মিলল না। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ওই ছিনতাইকারীকে অচৈতন্য অবস্থায় পুকুর থেকে উদ্ধার করলেন স্থানীয়রা। পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিলেন। এই ঘটনা ঘিরে বুধবার রাতে উত্তেজনা ছড়ায় আসানসোলের ৪৮ নম্বর ওয়ার্ডে।

গত এক মাস ধরে আসানসোল পুরসভার এসবি গড়াই রোড এবং হটন রোড কাছে ৪৮ নম্বর ওয়ার্ডের সুমথপল্লী, রাসডাঙা, বুধা ও ৪৬ নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এলাকাবাসীর দাবি, তাঁরা রাস্তা দিয়ে হাটাচলা করতেই ভয় পাচ্ছেন। বুধবার সন্ধেবেলায় ৪৮ নম্বর ওয়ার্ডে আরও একটি ছিনতাইয়ে ঘটনা ঘটে।

এদিন সানিয়া প্রসাদ নামে সেন্ট্রাল পার্কের বাসিন্দা এক কিশোরী বুধা মেন রোড দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময়ে একটি বাইকে দুই যুবক তাকে ধাওয়া করে। কিশোরীর সামনে বাইক নিয়ে গিয়ে তার হাতে থাকা পয়সার ব্যাগ ছিনিয়ে নেয় ওই দুজন। তারপর দ্রুতগতিতে বাইক চালিয়ে পালানোর চেষ্টা করে। ওই কিশোরী চিৎকার করলে এলাকার বাসিন্দারা দুষ্কৃতীদের ধাওয়া করে। তখনই বাইক থেকে পড়ে যায় একজন। অন্যজন বাইক নিয়ে চম্পট দেয়। পড়ে যাওয়া ওই যুবককে স্থানীয়রা তাড়া করলে রাস্তার পাশে থাকা ৪৮ নম্বর ওয়ার্ডে পুকুরে সে ঝাঁপ মারে। এদিন স্থানীয়রাও হাল না ছেড়ে ওই ছিনতাইবাজকে খুঁজতে থাকেন। পুলিশেও খবর দেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পরে তাকে বেহুঁশ অবস্থায় পুকুর থেকে তুলে আনেন বাসিন্দারাই। পুলিশের হাতে তুলে দেন। 

পুলিশ পরে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করে। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলার হবে তাকে। অন্য সঙ্গীর খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।  এদিকে স্থানীয়দের দাবি, এলাকার নিরাপত্তা বাড়াতে পুলিশি পাহারা বসানো হোক।


```